মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ব্যাপক অভিযান, ১৭৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় ব্যাপক অভিযান চালিয়েছে ইমিগ্রেশন বিভাগ। এ অভিযানে ৪৬৮ বিদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৭৪ জন বাংলাদেশি রয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিশেষ অভিযান ‘অপ গেমপুরে’ ৫৪৭ জন কর্মী ও ইমিগ্রেশন কর্মকর্তারা অংশ নেন।অভিযানটি চারটি জোনে পরিচালিত হয়, যার মধ্যে ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থল ও সবজি খামার রয়েছে।

সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, অভিযানের সময় বেশিরভাগ বিদেশি সবজি প্যাকিংয়ে ব্যস্ত থাকায় হঠাৎ অভিযানের কথা টের না পেয়ে পালাতে পারেননি।

ইমিগ্রেশন ডিরেক্টর-জেনারেল দাতুক জাকারিয়া শাহবান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এক মাস আগে থেকেই অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে এই জেলাটি বিদেশি শ্রমিকদের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে, বিশেষ করে কৃষিকাজে।

তিনি জানান, পাহাড়ি এলাকা হওয়ায় এবং শহর থেকে দূরত্ব থাকায় বিদেশিরা এখানে আসতে আগ্রহী, পাশাপাশি কিছু স্থানীয় ব্যবসায়ীর বিদেশি কর্মী ব্যবহারের প্রবণতাও পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

অভিযানে মোট ১ হাজার ৮৮৬ জন বিদেশির পরিচয়পত্র যাচাই করা হয়। এর মধ্যে ৪৬৮ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো মেয়াদোত্তীর্ণ পাস, ভ্রমণ নথি না থাকা এবং কিছু ক্ষেত্রে সন্দেহভাজন ভুয়া কাজের অস্থায়ী ভিজিট পাস প্রদর্শন।

আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের ১৭৫ জন, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং ৪ জন শিশু। তাদের সকলের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। আটকের পর তাদেরকে কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে ৮৩ হাজার ৯৯৪ বিদেশিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে আটক করা হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X