বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:২০ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

বাজেট যেখানে কেবলই সংখ্যা

বাজেট যেখানে কেবলই সংখ্যা

ইউরোপিয়ান ফুটবলে বাজেট যে কখনো কখনো কেবল সংখ্যা—তা প্রমাণ করে যাচ্ছে বায়ার লেভারকুসেন, জিরোনা ও নিস। স্বল্প বাজেটের দল এবং সীমিত সামর্থ্য নিয়েও ইউরোপিয়ান জায়ান্টদের সঙ্গে লড়ছে ক্লাবগুলো।

লা লিগায় ১৪ রাউন্ড শেষে রিয়াল মাদ্রিদের সমান ৩৫ পয়েন্ট সংগ্রহ করেছে জিরোনা। অথচ দুই দলের স্কোয়াড মূল্যের তফাত রীতিমতো আকাশ-পাতাল! ট্রান্সফার মার্কেট অনুযায়ী জিরোনার স্কোয়াড মূল্য ১৬১ মিলিয়ন ইউরো; রিয়ালের বাজেট ১.০৩ বিলিয়ন। এ মৌসুমে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া জুড বেলিংহামের বাজার মূল্যের কাছাকাছি গোটা জিরোনার স্কোয়াড মূল্য! ১৪ ম্যাচ শেষে দুই দলের পরিসংখ্যান সমান—১১ জয়, ২ ড্র ও ১ হার। গোল গড় দুই দলের মাঝে তারতম্য গড়েছে। যেখানে জিরোনাকে টপকে লিগ টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। চলমান মৌসুমে জিরোনার আক্রমণভাগ ফুটবলামোদীদের দৃষ্টি কাড়ছে। এক বিলিয়ন বেশি মূল্যের রিয়াল ও ৮৬২ মিলিয়ন ইউরোর বার্সেলোনার চেয়ে বেশি (৩২) গোল করেছে ক্লাবটি। ২০১৬ সালে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ী লেস্টার সিটির সঙ্গে তুলনা করা হচ্ছে এবারের জিরোনাকে।

স্কোয়াড মূল্যের দিক থেকে রিয়ালের চেয়ে এগিয়ে আছে পিএসজি। ফরাসি জায়ান্টদের মূল্য ১.০৭ বিলিয়ন। বিপরীতে নিসের মূল্য মাত্র ২৪৫ মিলিয়ন ইউরো। মাঠের লড়াইয়ে সে তারতম্য অবশ্য বোঝা যাচ্ছে না। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ফ্রান্সেসকো ফেরিওলির নিস মাত্র ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। চারবারের ফরাসি লিগ জয়ী নিস প্রায় পাঁচ যুগ শিরোপার নাগাল পাচ্ছে না। এবার সে বন্ধ্যত্ব ঘুচবে কি না—উত্তরটা সময়ই বলে দেবে। দুর্ভেদ্য রক্ষণ নিয়ে এখন পর্যন্ত পিএসজিকে চাপে রেখেছে মাত্র চার গোল হজম করা ক্লাবটি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সবচেয়ে কম গোল হজম করেছে নিস।

বিস্ময়কর নৈপুণ্য দেখাচ্ছে জার্মানির ক্লাব বেয়ার লেভারকুসেন। ১২ রাউন্ড শেষে শীর্ষে থাকা জাভি আলোনসোর দলের সংগ্রহ ৩৪ পয়েন্ট। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন মিউনিখ। অথচ বাজেটে দৃষ্টি রাখলে বিপরীত চিত্র ফুটে উঠবে। স্কোয়াড মূল্যের দিক থেকে বায়ার্ন মিউনিখের (৯৪৮) প্রায় অর্ধেক বেয়ার লেভারকুসেন (৫২৩)। সর্বশেষ ১৮ ম্যাচে অপরাজিত লেভারকুসেনের দুর্দান্ত দৌড়টা শুরু হয়েছিল গত মৌসুমে। শীর্ষ ৬-এ থাকা ক্লাবটি ইউরোপা লিগে খেলছে। ‘এইচ’ গ্রুপের সব ম্যাচ জিতে এরই মধ্যে পরের রাউন্ডও নিশ্চিত করেছে ক্লাবটি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সব প্রতিযোগিতায় ১৭ ম্যাচে ১১ গোল করা নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর বোনিফেজ। এ ছাড়া স্প্যানিশ লেফটব্যাক আলেহান্দ্রো গ্রিমালদো, জার্মান মিডফিল্ডার জোনাস হোফম্যান এবং আক্রমণভাগের জুটি জেরেমি ফ্রিমপং ও ফ্লোরিয়ান উইর্টজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X