শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১৭ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

তদন্ত নয় নিচ্ছেন পরামর্শ

তদন্ত নয় নিচ্ছেন পরামর্শ

গুলশানে জরুরি বৈঠকে বসেছিল বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবির তৈরি করা তিন সদস্যের কমিটি। সেখানে প্রথম দিন সশরীরে উপস্থিত হয়েছিলেন দুই ক্রিকেটার ও দুই নির্বাচক। লিটন দাস ও মুস্তাফিজুর রহমানদের সঙ্গে নির্বাচকদের মধ্যে ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। গতকাল নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন তারা। এরপর ডাকা হবে দলের সঙ্গে থাকা বাকিদেরও। প্রধান কোচ থেকে শুরু করে অধিনায়ক—বাদ যাবেন না কেউই।

শুরুতে বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে তদন্ত কমিটি তৈরির কথা বলা হয়েছিল; কিন্তু এখন দেখা যাচ্ছে তদন্ত নয়, পরামর্শ নিতেই তৈরি এ কমিটি। কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজের কথায় সেটা স্পষ্ট হয়েছে। প্রথম দিনের বৈঠকের পর তিনি বলেছেন, ‘কথা হচ্ছে আমরা এখন আলোচনা করতেছি সবার সঙ্গে, এটা তদন্ত না। আমরা আমাদের ২০২৩-এ যে ব্যর্থতা হয়েছে, ব্যর্থতা মানে আশানুরূপ ফল করতে পারিনি; যেটা করা উচিত ছিল (এটা নিয়ে আলাপ করছি)।’

তাহলে কেন ক্রিকেটার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সবাইকে ডাকা হচ্ছে, তারও উত্তর দিয়েছেন বিসিবির এই পরিচালক, ‘আমরা দেখছি ভবিষ্যতে কীভাবে আমাদের দলকে আরও ভালোভাবে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারব, সেজন্য সবাইকে ডেকে তাদের কাছে জানতে চেষ্টা করছি। এখানে অন্য কিছু নয়। আমরা যখন শেষ করব, তখন বোর্ডে দিয়ে দেব (রিপোর্ট)। বোর্ড বিস্তারিত বলবে...।’ অর্থাৎ সবার সঙ্গে কথা বলার পর বিস্তারিত রিপোর্ট তুলে ধরা হবে বোর্ডে। সেখান থেকেই পরবর্তী আপডেট পাওয়া যাবে। তবে গতকাল তদন্ত কমিটির সঙ্গে দেখা করা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘সবার সঙ্গেই তো উনারা বসবে। একেকজনের কাছ থেকে জানতে চাইবে, তো আমাদের সঙ্গে বসছে। আমরা আমাদের মতামত জানিয়েছি।’ কী ধরনের কথা হয়েছে, সেটা এখনই গণমাধ্যমে বলতে চাননি নান্নু। গোপন বলেই এগিয়ে গেলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১০

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১২

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৩

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৪

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৫

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৬

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৭

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১৮

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৯

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

২০
X