ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১০:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

পাপন চান তামিম ফিরুক

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি : সংগৃহীত
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি : সংগৃহীত

হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের এমন সিদ্ধান্ত অবাক করেছে খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। বিশ্বকাপের তিন মাস বাকি, ঠিক এই সময় অধিনায়কের এমন সিদ্ধান্তে বোর্ড মিটিং ডাকে বিসিবি। গতকাল রাত ১০টার দিকে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ২ ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন পাপন। এ সময় তামিমকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আহ্বান জানান তিনি। তামিম এমন সিদ্ধান্ত নেবেন, সেটা ভাবতেও পারেননি পাপন।

তিনি বলেন, ‘আমার পক্ষে কোনোভাবে বোঝার কোনো উপায় ছিল না যে, এমন একটা সিদ্ধান্ত আসতে পারে। এর পেছনে আরও একটা কারণ আছে; আমি ওর (তামিম) ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যক্তিগতভাবে কয়েকবার কথা বলেছি, ও আমাকে বলেছে, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি (২০২৫) পর্যন্ত খেলতে চায়। আমি বলেছি ভালো, খেলো।’ বিশ্বকাপে তামিম অধিনায়ক থাকবেন কি না, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন ৩৪ বছর বয়সী এ ব্যাটার নিজেই। কয়েকবার নাকি সে ব্যাপারে খোলাসাও হতে চেয়েছিলেন তিনি।

পাপনই জানালেন সে কথা, ‘বিশ্বকাপের অধিনায়ক কে হবে তামিম সেটা জালাল (ইউনুস) ভাই ও আমার কাছে জানতে চেয়েছিল। আমি বলেছিলাম কে হবে আবার! ও তো আমাদের ক্যাপ্টেন আছেই।’ এমন আলোচনার পরও তামিমের অবসর মানতে পারছেন না বিসিবিপ্রধান। তামিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে বিকেল ৫টা ২০ মিনিটে টিম ম্যানেজার ও তামিমের বড় ভাই নাফীস ইকবালের মাধ্যমে একটি খুদে বার্তা পাঠিয়েছেন পাপন। যদিও এখনো তার কোনো উত্তর পাননি বিসিবিপ্রধান। তবে তামিমের কাছ থেকে বার্তার অপেক্ষায় আছেন তিনি, ‘আমি যেহেতু একটা মেসেজ দিয়েছি। আমাকে অপেক্ষা করতেই হবে, যতক্ষণ না তার কাছ থেকে কোনো মেসেজ আসে এবং আমি আশা করব, অন্তত আমাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে এটার সমাধান পাওয়া যায় কি না, আমরা বের করার চেষ্টা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X