স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১০:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

মার্শের সেঞ্চুরিতে লড়াই অস্ট্রেলিয়ার

মার্শের সেঞ্চুরিতে লড়াই অস্ট্রেলিয়ার

হেডিংলিতে অ্যাশেজের তৃতীয় টেস্টে টস জিতে বল করে ইংল্যান্ড। মধ্যাহ্নবিরতি পর্যন্ত বেন স্টোকসের সিদ্ধান্ত সঠিক বলেই মনে হচ্ছিল। কারণ অস্ট্রেলিয়া তখন ৪ উইকেট হারিয়ে ৯১ রান নিয়ে ধুঁকছে। এরপর তৃতীয় টেস্টে সুযোগ পেয়েই সেঞ্চুরি করলেন মিচেল মার্শ। বিপদ থেকে একার হাতে দলকে টেনে তুললেন তিনি। চা বিরতির আগে ১১৮ বলে ঠিক ১১৮ করে আউট হয়েছেন মার্শ। অস্ট্রেলিয়া ২৬৩ রানে অল আউট হয়। ইংল্যান্ডের মার্ক উড ৩৪ রানে ৫ উইকেট শিকার করেন।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও চাপে পড়ে। প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬৮ রান। জো রুট (১৯*) ও জনি বেয়ারস্টো (১*) উইকেটে রয়েছেন।

হেডিংলি টেস্টে ক্যামেরন গ্রিনের বদলে দলে আসেন মিচেল মার্শ। তিনি আর ট্রেভিস হেড দলকে বিপদ থেকে টেনে তোলেন। অল্প রানে আউট হয়েছেন স্টিভ স্মিথ এবং মারনাস লাবুশানেরা। প্রথম সেশনেই ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বোলারদের দাপট দেখান হেডিংলিতে। দুটি উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। ক্রিস ওকস নেন ৩ উইকেট। গতির দাপট দেখানো মার্ক উড গড়ে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করে উসমান খাজার স্টাম্প উড়িয়েছেন। ৩৪ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। শততম টেস্ট খেলতে নামা স্মিথ ২২ রানে আউট হন। ব্রডের বলে আউট হন তিনি। বল অস্ট্রেলিয়ার ব্যাটারের ব্যাটে লেগে উইকেটরক্ষকের হাতে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X