চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

তামিমের ফেরার খবরে চট্টগ্রামে উল্লাস

তামিমের ফেরার খবরে চট্টগ্রামে উল্লাস

সব জল্পনা-কল্পনা আর নানা প্রশ্ন ডিঙিয়ে অবশেষে মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সেই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে আনন্দ-উল্লাসে মেতেছেন ক্রিকেট ভক্তরা। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অবসর ভাঙার কথা জানান দেশসেরা এ ওপেনার।

শুক্রবার বিকেলে এ ঘোষণার পর নগরীর কাজির দেউড়ি এলাকায় মিছিল নিয়ে বেরিয়ে আসেন ক্রিকেট ভক্তরা। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নানা স্লোগান দিতে থাকেন। ‘অভিমান ভেঙে’ ফিরে আসায় ধন্যবাদ জানান তামিম ইকবালকে। এর পর সেই মিছিল গিয়ে পৌঁছায় কাজির দেউড়ি এলাকায় তামিম ইকবালের বাসার সামনে। জার্সি গায়ে আর লাল-সবুজের পতাকা হাতে নিয়ে যে যার মতো উল্লাস প্রকাশ করে।

ছোট্ট ক্রিকেটপ্রেমী মর্তুজা বলেন, ‘আমি তামিম চাচ্চুর খেলা দেখতে চাই। তামিম চাচ্চু গতকাল কান্না করেছে, আমার ভালো লাগেনি।’

এ মানববন্ধন চলাকালে অনেকেই আবেগ-আপ্লুত হয়ে পড়েন। ভেঙে পড়েন কান্নায়। কান্নাবিজরিত কণ্ঠে ফয়সাল নামে এক যুবক বলেন, ‘প্লিজ তামিম ভাই ফিরে আসেন। আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। এবারের বিশ্বকাপে আপনার ব্যাটিং আমরা দেখতে চাই, এশিয়া কাপে আপনার খেলা আমরা দেখতে চাই। প্লিজ তামিম ভাই ফিরে আসেন।’

গত বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দেন তামিম। বিদায়ের কথা বলতে গিয়ে একপর্যায়ে ধরে আসে তামিমের গলা। মাথা নিচু করে চোখের জল মুছতে দেখা যায় তাকে। এ সময় তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালকের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এ মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি ভাবছিলাম। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’

তামিমের বিদায়ের ঘোষণার পর থেকে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা, উঠছে নানা প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X