Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ',19)' at line 1
কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৮:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

আড়াইহাজার পৌরসভায় জয় আ.লীগ প্রার্থীর

সুন্দর আলী। ছবি : সংগৃহীত
সুন্দর আলী। ছবি : সংগৃহীত

কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোলিং এজেন্ট বের করে দেওয়া, ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা, বিচ্ছিন্ন মারামারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এবং বর্তমান মেয়র সুন্দর আলী পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বৃষ্টিবিঘ্নিত নির্বাচনে প্রতিটি কেন্দ্রেই উল্লেখযোগ্য পরিমাণ ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে।

নির্বাচনে ৯ হাজার ১৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী সুন্দর আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান জগ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৯০ ভোট।

নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর পিএস এসএম অলি উল্লাহকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমানের পোলিং এজেন্টদের বের করে দেন বলে হাবিবুর রহমান অভিযোগ করেন। কোনো কোনো কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বিষয়টি রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েও কোনো প্রতিকার পাননি।

এদিকে ৭ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কেন্দ্রে মেয়র পদে নৌকা মার্কায় ভোট না দেওয়ায় রফিজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে শাসায় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তিনি স্ট্রোক করে মারা যান বলে হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম দাবি করেন।

দুপুর ১টায় স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর বাড়ি লাগোয়া কেন্দ্র কৃষ্ণপুরা এনআইবি স্বপ্নডানা একাডেমি কেন্দ্রের সামনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শব্দর আলী, জাহাঙ্গীর আলমসহ ৪ জন। সংঘর্ষের সময় ছোড়া ২টি অবিস্ফোরিত ককটেল দীর্ঘ সময় এমপির বাড়ির বাইরে পড়ে ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আক্কেলপুরে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি

রিমান্ড শেষে কারাগারে হরিদাস চন্দ্র

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

উচ্চশিক্ষার রূপান্তরে মানসম্মত পিএইচডি: বাংলাদেশ কোন পথে?

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতের হানা

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু 

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে: শহীদ ওয়াসিমের পিতা

১০

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

১১

বাব আল-মান্দেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান

১২

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

১৩

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

১৪

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

১৫

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

১৬

ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

১৭

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

১৮

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

১৯

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
X