নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৪:০৭ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৮:১১ এএম
প্রিন্ট সংস্করণ

গুলিবিদ্ধ সাংবাদিক সুমন ছুটছেন ক্ষত নিয়ে

বৈষম্যবিরোধী আন্দোলন
গুলিবিদ্ধ সাংবাদিক সুমন ছুটছেন ক্ষত নিয়ে

দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরো অফিসের ফটো সাংবাদিক মোহাম্মদ সুমন। বাঁ পায়ের হাঁটুর নিচ দিয়ে ঢুকে যায় রাবার বুলেট। সেটা বের করা গেলেও ক্ষত সারেনি এখনো। দুঃসহ যন্ত্রণা নিয়ে ছুটে চলেছেন কাজপাগল এই সংবাদকর্মী।

গত ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিনি।

যখন যেখানে ঘটনা ঘটছে, ক্যামেরার লেন্সে সেটাই ফ্রেমবন্দি করছেন তিনি। আর্থিক সংকট থাকলেও নিজের কাছেই সেই সীমাবদ্ধতা লুকিয়ে কাজ করতে পছন্দ করেন। অফিসের পাশাপাশি কিছু ফটো সাংবাদিক সহকর্মী এগিয়ে এলেও অন্য কেউ তার খবর রাখেননি। এ নিয়ে অক্ষেপও নেই তার।

গত জুলাইয়ের প্রথম দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। দিন দিন জোরালো হয় আন্দোলন। ব্যস্ততা বাড়ে সাংবাদিকদের। চট্টগ্রামে গত ১৫ জুলাই থেকে আন্দোলনকারীরা পুলিশ ও ছাত্রলীগের রোষানলে পড়েন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। এরপর সারা দেশেই আন্দোলন তুঙ্গে ওঠে।

১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট, ষোলোশহর, মুরাদপুর এবং ২ নম্বর এলাকা বিপজ্জনক হয়ে ওঠে। সেদিন বহদ্দারহাটে সমাবেশ করছিলেন আন্দোলনকারীরা। সন্ধ্যা নাগাদ পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নিরীহ ছাত্রদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। নিক্ষেপ করা হয় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড। এতে শতাধিক আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। নিহত হন ‍চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম উদ্দিন ও এমইএস কলেজের ছাত্র তানভীর সিদ্দিকী। সেখানে ছাত্রদের ওপর গুলিবর্ষণের ছবি তুলছিলেন সুমন।

সুমন বলেন, ১৮ জুলাই বহদ্দারহাট এলাকায় ব্যাপক গোলাগুলি হয়। বিভিন্নভাবে আমি সংঘর্ষের ছবি তুলছিলাম। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই পায়ে ব্যথা অনুভব করলাম। পায়ের ওপর শক্ত করে দাঁড়াতে কষ্ট হচ্ছিল। তাকিয়ে দেখলাম প্রচুর রক্ত বের হচ্ছে। হাত দিতেই দেখলাম গুলি হাঁটুর হাড় ভেদ করে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলাম। সহকর্মীদের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিলাম।

এখনো চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন জানিয়ে বলেন, বর্তমানে ব্যথা কিছুটা থাকলেও আগের চেয়ে ভালো আছি। এ পর্যন্ত দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরোপ্রধান ও বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম ও ফটোসাংবাদিক সহকর্মী ছাড়া কেউই আমার খোঁজ নেয়নি। বিশেষ করে সাইদুল ভাই আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আশা করি, সামনে কিছু চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে যাব।

কালবেলার চট্টগ্রাম ব্যুরোপ্রধান ও বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম বলেন, দরিদ্র পরিবারে জন্ম নিলেও সুমন আসলে খুবই কাজপাগল একটা ছেলে। পেশাগত দায়িত্ব পালনে তিনি যথেষ্ট সচেতন। বহদ্দারহাটে যখন সংঘর্ষের ঘটনা ঘটে, তখন আমরাও সেখানে ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই সুমন গুলিবিদ্ধ হন। এমন একটি ঘটনা খুবই দুঃখজনক। তাকে যতটুকু সম্ভব আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করে আসছি। সবার সহযোগিতা পেলে তার পারিবারিক সুবিধা হবে বলে মনে করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

১০

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১১

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১২

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১৩

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১৪

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

১৫

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

১৬

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

১৭

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১৮

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১৯

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

২০
X