কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কুর্দি ভাষাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল সিরিয়া

সিরিয়ার পতাকা। ছবি : সংগৃহীত
সিরিয়ার পতাকা। ছবি : সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা কুর্দি জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ এক ডিক্রি জারি করেছেন। এই ডিক্রির মাধ্যমে কুর্দি ভাষাকে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় ভাষা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সব কুর্দি সিরীয় নাগরিকের নাগরিকত্ব পুনর্বহাল করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) এই ডিক্রি জারি করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হওয়ার পরে এ স্বীকৃতি মিলেছে। দেশটিতে এ সহিংসতায় শহরের কুর্দি-নিয়ন্ত্রিত দুটি এলাকা থেকে কয়েক ১০ হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হন। পরে কুর্দি যোদ্ধারা এলাকা ছেড়ে দিলে এবং সিরীয় সেনাবাহিনী আলেপ্পো প্রদেশের দেইর হাফের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলে সংঘর্ষের অবসান ঘটে।

১৪ বছরব্যাপী গৃহযুদ্ধের পর ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আল-শারা একক নেতৃত্বের অধীনে দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দেন। তবে আলেপ্পোর সাম্প্রতিক সহিংসতা সিরিয়ার অন্যতম বড় বিভাজন রেখাকে আরও স্পষ্ট করেছে।

আল জাজিরা জানিয়েছে, নতুন ডিক্রির মাধ্যমে প্রথমবারের মতো কুর্দি সিরীয়দের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলো। এতে কুর্দি পরিচয়কে সিরিয়ার জাতীয় কাঠামোর অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আরবি ভাষার পাশাপাশি কুর্দি ভাষাকেও জাতীয় ভাষা ঘোষণা করা হয়েছে এবং স্কুলে কুর্দি ভাষা শিক্ষার অনুমতি দেওয়া হয়েছে।

এ ছাড়া ১৯৬২ সালে হাসাকা প্রদেশে পরিচালিত এক আদমশুমারির ভিত্তিতে যেসব কুর্দিকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছিল, সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এর ফলে রাষ্ট্রহীন হিসেবে নিবন্ধিত ব্যক্তিসহ সব ক্ষতিগ্রস্ত কুর্দিকে সিরীয় নাগরিকত্ব দেওয়া হবে।

ডিক্রিতে আরও বলা হয়েছে, কুর্দিদের নববর্ষ ও বসন্ত উৎসব ‘নওরোজ’কে বেতনসহ জাতীয় ছুটি ঘোষণা করা হবে। একই সঙ্গে জাতিগত ও ভাষাগত বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে এবং জাতিগত বিদ্বেষ উসকে দিলে শাস্তির বিধান রাখা হয়েছে।

তবে সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কুর্দি প্রশাসন এক প্রতিক্রিয়ায় বলেছে, এই ডিক্রি ‘একটি প্রথম পদক্ষেপ হলেও এটি সিরীয় জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে না। অধিকার স্থায়ী হয় অস্থায়ী ডিক্রির মাধ্যমে নয়, বরং জনগণের ইচ্ছা প্রতিফলিত করে এমন স্থায়ী সংবিধানের মাধ্যমে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X