কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০২:০০ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৮:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

শনিবার আসছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান

শনিবার আসছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান

যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতিনিধিদের পাশাপাশি এবার বাংলাদেশ সফরে আসছেন দেশটির দুই রাজনৈতিক প্রতিনিধি। আগামী শনিবার চার দিনের সফরে ঢাকায় আসছেন হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেইস এবং রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাককোরমিক। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

ঢাকা ও ওয়াশিংটনের সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য অর্থায়নে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র। আর এ দুই কংগ্রেসম্যান মার্কিন সহায়তা অনুমোদনবিষয়ক কমিটির সদস্য। তবে যুক্তরাষ্ট্রের বড় দুই দলের এ কংগ্রেসম্যানরা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এলেও তারা সরকারের বার্তা নিয়ে আসছেন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন। শনিবার বাংলাদেশে পৌঁছে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারা। পরদিন কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করার পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলবেন। তারা ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ওইদিন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের।

নানা ইস্যুতে চলতি বছর মার্কিন প্রতিনিধিদের একের পর এক বাংলাদেশ সফর অব্যাহত রয়েছে। দেশটির নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লু এরই মধ্যে সফর করে গেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ ঢাকা সফর করে গেলেন। শনিবার আসছেন দুই কংগ্রেসম্যান। আগামী ৮ অক্টোবর আসছে দেশটির প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। এ ছাড়া চলতি মাসে আরও মার্কিন প্রতিনিধির ঢাকায় আসার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, চলতি মাসের মধ্যভাগে ইন্দো-প্যাসিফিক কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জেমসের ঢাকা সফরে আসার কথা রয়েছে। দুদেশের মধ্যকার প্রতিরক্ষা সংলাপে অংশ নিতে আসছেন তিনি। সেপ্টেম্বরের প্রথমভাগে টিকফা সংক্রান্ত বৈঠকে যোগ দিতে মার্কিন বাণিজ্য দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চও ঢাকায় আসতে পারেন। দু’দেশের কূটনৈতিক চ্যানেলে সফরগুলোর প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইর বর্ষা উৎসব ২৩ জুলাই

শেষ ষোলোতে দুই মুসলিম দেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?

ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭

চবি শিক্ষার্থীসহ ৮ জনকে মারধর, আটকে রেখে মুক্তিপণ দাবি

ডিটেনশন ক্যাম্পে আটক ৫০ ‘বাংলাদেশিকে’ দেশে ফেরত পাঠাবে ভারত

শেষ ষোলোর ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় আর্জেন্টিনা

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই তরুণ কারাগারে

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

ধরলার তীব্র স্রোতে ধসে পড়ল কালভার্ট, ৫০ ফুট সড়ক বিলীন

১০

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

১১

ভিক্ষুক সেজে আশ্রয়, বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

১২

ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে হত্যা, ৫ জনের দোষ স্বীকার

১৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ডেপুটি স্পিকারের

১৪

দুর্নীতি করলে ক্ষমা নেই: সমাজকল্যাণমন্ত্রী 

১৫

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

১৬

পাকিস্তানের কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৩০  

১৭

আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌র হাফিজ উদ্দিনের বৈঠক

১৮

জনসংখ্যার ৫১ শতাংশ নারী হলেও রাজনীতিতে অংশগ্রহণ সীমিত

১৯

প্রথম সম্মানীর টাকায় বৃদ্ধাকে ঘর উপহার দিলেন এমপি সালমান ওমর

২০
X