ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০২:০১ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৮:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় ঝরল চার প্রাণ

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় ঝরল চার প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় বার্ষিক ওরসে আসা চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। গত বৃহস্পতিবার রাতে আখাউড়া-সিলেট বাইপাস রেলপথের খরমপুর মাজার শরিফ এলাকায় তিতাস নদীর ওপরে রেলসেতু পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শুকুর মিয়া, মোজাম্মেল ও মতি ভূঁইয়া। অরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহত আমিরুল ইসলামকে উদ্ধার করে রাতেই আখাউড়া হাসপাতালে পাঠানো হয়। গতকাল শুক্রবার সকালে তার স্বজন এসে তাকে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে আখাউড়া পৌর শহরের খড়মপুর কল্লা শহীদ (র.) মাজারে ৭ দিনব্যাপী বার্ষিক ওরস শুরু হয়। এ উপলক্ষে ওই এলাকায় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। তাদের কয়েকজন ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হচ্ছিলেন। এক পর্যায়ে ঢাকাগামী পারাবত ট্রেন আসার সময় হলে সেতুর দুই পাশে থাকা পুলিশ সদস্যরা বাঁশি বাজিয়ে ট্রেন আসার সংকেত দেন। এ সময় জীবন বাঁচাতে অনেকে নদীতে লাফ দেন। অনেকে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাতেই নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করে এবং শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুক্কর আলীর ছোট ভাই সামসুল হক বলেন, হঠাৎ ট্রেন চলে আসায় ভাই ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে যান। পরে তার মরদেহ দেখে শনাক্ত করি।

আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, মাজার শরিফে আসা লোকজন রেলসেতু পারাপার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন এলে লোকজন তাড়াহুড়া করে সেতু পার হতে যান। পরে ট্রেনের ধাক্কায় নদীতে ছিটকে পড়েন। আখাউড়া ফায়ার সার্ভিসের সদস্যরা শুক্রবার দুপুর পর্যন্ত নদী থেকে চারটি মরদেহ উদ্ধার করেন। তাদের মধ্যে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আখাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, ঘটনার সময় রেলব্রিজ থেকে কতজন ছিটকে পড়েছেন তা সঠিক করে কেউ বলতে পারছেন না। নদীতে উদ্ধার অভিযান চলছে। চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১০

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১১

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১২

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৩

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৪

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৫

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৬

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৭

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৮

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৯

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

২০
X