সিরাজগঞ্জ ও বেলকুচি প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০২:২৩ পিএম
প্রিন্ট সংস্করণ
আশ্রয়ণ প্রকল্পে চাঁদাবাজি

বেলকুচিতে চেয়ারম্যানের নেতৃত্বে মেম্বারকে কুপিয়ে জখম

বেলকুচিতে চেয়ারম্যানের নেতৃত্বে মেম্বারকে কুপিয়ে জখম

সিরাজগঞ্জের বেলকুচিতে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে তামাই বাজারে এ হামলার শিকার হন তিনি।

আহত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। অভিযুক্ত চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের সমর্থক হিসেবে পরিচিত।

জহুরুল চেয়ারম্যানের নেতৃত্বেই হামলার ঘটনা ঘটে দাবি করে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, ভাঙ্গাবাড়ি ইউনিয়নের উত্তর বানিয়াগাঁতী প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে আমাকে সভাপতি মনোনীত করা হয়। চেয়ারম্যান জহুরুল সভাপতি হতে না পারায় প্রকল্পের কাজে বাধাগ্রস্ত করার চেষ্টা করেন। তিনি বিভিন্ন সময় চাঁদা দাবি করেন। বাধ্য হয়ে গত ৩ আগস্ট সিরাজগঞ্জ দ্রুতবিচার আদালতে চেয়ারম্যানকে আসামি করে মামলা করি। এরপর থেকেই চেয়ারম্যান আমাকে হত্যার হুমকি দিচ্ছিলেন।

অভিযুক্ত জহুরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে জানতাম না। আর মেম্বার রাজ্জাকের ওপর হামলার ব্যাপারেও কিছু জানি না। মূলত আমি এমপির রাজনীতি করি, মেম্বার রাজ্জাক অন্য গ্রুপের সঙ্গে রাজনীতি করেন। এ কারণে আমার বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

বেলকুচি থানার ওসি খায়রুল বাশার জানান, আব্দুর রাজ্জাক রক্তাক্ত অবস্থায় থানায় এসে বলেন, চেয়ারম্যান তাকে কুপিয়ে আহত করেছেন। আমরা তাকে হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি আশ্রয়ণ প্রকল্পে বালু দেওয়া কেন্দ্র করে তাদের মধ্যে ঝামেলা হয়েছে, মামলা-মোকদ্দমাও আছে। এসব নিয়েই এ ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গঠনের পথে মোকামতলা পৌরসভা, শহর ঘোষণার গেজেট প্রকাশ

ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

জর্ডান ম্যাচের আগে এ কোন আর্জেন্টিনা?

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

ড্রেসিংরুমে আটকা খেলোয়াড়, মাঠে ১০ জনের তিউনিসিয়া!

১০

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

১১

বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

১২

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ স্বর্ণের বারসহ আটক ১

১৩

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

১৪

মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

১৫

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

১৬

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

১৭

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

১৮

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

১৯

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

২০
X