মিনহাজ তুহিন, চট্টগ্রাম
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:১১ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

চবিতে হচ্ছে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন

চবিতে হচ্ছে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নির্মাণ হবে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। এতে কারিগরি সহায়তা দেবে চীনের জাতীয় গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি। সম্প্রতি এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটি নির্মাণ হলে বাংলাদেশের সমুদ্র গবেষণায় নতুন মাত্রা যোগ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত চুক্তি সই করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার ও সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির প্রধান অধ্যাপক ড. ফ্যাং ইংজিয়া। এ সময় ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও গ্রাউন্ড স্টেশন নির্মাণ প্রকল্পের সমন্বয়ক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না।

সূত্রে আরও জানা যায়, স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটি নির্মাণে প্রাথমিকভাবে মেরিন সায়েন্স ইনস্টিটিউট অনুষদের পাশে একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। এটি নির্মাণে ব্যয় হবে ৬০ থেকে ৭০ কোটি টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জমি, লোকবল, গবেষক দেবে। পাশাপাশি স্টেশনটি ব্যবস্থাপনা করবে। চীনা প্রতিষ্ঠানটি থেকে পাওয়া যাবে কারিগরি ও যন্ত্রপাতি সহায়তা।

সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং গ্রাউন্ড স্টেশন নির্মাণ প্রকল্পের সমন্বয়ক ড. মোসলেম উদ্দিন কালবেলাকে বলেন, ২০১৯ সালে চীনা প্রতিষ্ঠানকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। এর পরের বছর তাদের সঙ্গে গবেষণা সহযোগিতাবিষয়ক চুক্তি হয়। আরও কয়েক ধাপ পেরিয়ে প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল চলতি বছরের জুলাইয়ে ক্যাম্পাসে আসে। তারা সরেজমিন জায়গা দেখে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানায়। এর পরিপ্রেক্ষিতে চুক্তি করা হয়েছে। তিনি আরও বলেন, স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশনটি নির্মাণ হলে বাংলাদেশের সমুদ্র গবেষণায় একটি নতুন মাত্রা যোগ হবে। এর মাধ্যমে বঙ্গোপসাগর দিয়ে অতিক্রম করা আর্থ অবজারভেশন স্যাটেলাইটগুলো থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে, বিশেষ করে মাছের বিচরণ, পানির উচ্চতা, গতি-প্রকৃতিসহ নানা বিষয় সহজেই জানা সম্ভব হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১০

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১২

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৩

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৪

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৫

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৬

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৭

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৮

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৯

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

২০
X