কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০২:৩৯ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০২:১২ পিএম
প্রিন্ট সংস্করণ
জি-২০ সম্মেলনে পলক

সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে

সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে

পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে জি-২০ জোটভুক্ত দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সমান অংশীদারত্ব অটুট রাখতে প্রতিযোগিতার পরিবর্তে সহযাত্রী হিসেবে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন আইসিটি প্রতিমন্ত্রী। গতকাল শনিবার ভারতের বেঙ্গালুরে বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ফোরাম জি-২০ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ স্লোগানে অনুষ্ঠিত হচ্ছে এবারের জি-২০ সম্মেলন। এতে ‘ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার’ (ডিপিআই) বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে পলক বলেন, ডিজিটাল জন অবকাঠামো উন্নয়নে ভারতের ব্যবহৃত টুলগুলো ব্যবহার করতে আগ্রহী বাংলাদেশ। তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারে নাগরিক সচেতনতা তৈরি করায় দেশে এখন ১৩ লাখ মানুষ ইন্টারনেটে সংযুক্ত। লক্ষাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮০ হাজার সরকারি অফিসে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫২ হাজার ওয়েবসাইট তৈরি এবং একটি মাত্র মোবাইল গভ. অ্যাপ থেকে এসব সেবা মিলছে। এ ছাড়া ১২ কোটি স্মার্ট আইডি কার্ডধারী সরকারের ৮৩ ধরনের সেবা পাচ্ছেন।

পলক আরও বলেন, দেশে এখন ৭১ মিলিয়ন মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট সৃষ্টি হয়েছে। সরকারি সংস্থাগুলো এখন ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার অনুসরণ করে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘মিয়াবাস’ ব্যবহার করছে।

ভারতের কেন্দ্রীয় ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি ও রেল যোগাযোগমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য দেন মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, আরব আমিরাতসহ অংশগ্রহণকারী দেশের মন্ত্রীরা। এ ছাড়া সম্মেলনে বিভিন্ন দেশের উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X