জবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জবির দুই নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, থানায় জিডি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই নারী শিক্ষার্থীকে পুরান ঢাকার গেন্ডারিয়া থানাধীন ধুপখোলা বাজারে হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে।

শনিবার (১৭ জানুয়ারি) এ বিষয়ে গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর একজন।

জিডি সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে সূত্রাপুর থানাধীন নিজ বাসা থেকে বাজার করতে গিয়ে ওই দুই শিক্ষার্থী ধুপখোলা বাজারে যান। এ সময় খোকন (৪২) নামের এক ব্যক্তি তাদের পেছন থেকে ধাক্কা দেন। পরে অশালীন আচরণ ও খারাপ ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে মারধরের হুমকিও দেওয়া হয় ওই দুই শিক্ষার্থীকে।

জানা গেছে, তিনি স্থানীয় শ্রমিক দলের বহিষ্কৃত নেতা।

তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন থাকায় এখনো কাউকে দোষী হিসেবে চূড়ান্তভাবে চিহ্নিত করা হয়নি।

জকসু নবনির্বাচিত সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল রাতে আমি ঘটনাটি বিস্তারিত জেনেছি। আজকে দুপুরে থানায় গিয়ে অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসন অতিদ্রুত ব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বস্ত করেছে। আশা করছি যথাযথ বিচার হবে। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টা চলমান।

গেন্ডারিয়া থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মনিরুজ্জামান বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X