ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৩ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৫:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

ফখরুলের বিরুদ্ধে অপপ্রচার, ৫০০ কোটি টাকার মানহানি মামলা

ফখরুলের বিরুদ্ধে অপপ্রচার, ৫০০ কোটি টাকার মানহানি মামলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নামে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মেহেদী হাসান রনি নামে এক যুবকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

গতকাল ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন মামলাটি করেন। অভিযুক্ত রনি রংপুরের পীরগঞ্জের বাজিদপুর গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ২৭ আগস্ট রনি তার নিজস্ব ফেসবুক আইডিতে এ ছবি প্রচার করেছেন। এতে বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা নিয়ে সিঙ্গাপুর গেছেন। সোনালী ব্যাংকের চেকটিতে তারিখ দেওয়া হয়েছে ২০ আগস্টের। টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে ৫০ লাখ। দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক এটি।

বাদী বলেন, যাচাই-বাছাই না করে একজন সম্মানিত ব্যক্তিকে কটাক্ষ করে সম্মানহানি করতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া চেকের ছবি দেওয়া হয়েছে। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রমেশ কুমার মামলাটি গ্রহণ করেছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X