ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৪:৩১ পিএম
প্রিন্ট সংস্করণ
বিমানবাহিনী প্রধান

সশস্ত্র বাহিনী নতুন বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

সশস্ত্র বাহিনী নতুন বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, বিমানবাহিনী তথা সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বিমানবাহিনী দেশ মাতৃকার মহান সেবায় সর্বদা সচেষ্ট রয়েছে। আকাশপথে সর্বদা নিজেদের প্রস্তুত রাখার পাশাপাশি দেশ-বিদেশে প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

গতকাল সোমবার সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ফেনীর ভয়াবহ বন্যার পর নবনির্মিত ভবনসহ ছাগলনাইয়া ও ফুলগাজীর ১২টি উন্নয়নমূলক প্রকল্পের কাজ উদ্বোধন করেন বিমানবাহিনী প্রধান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব প্রকল্পের নাম ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাফর উদ্দিন বক্তব্য দেন। বিমানবাহিনীর পক্ষে স্বাগত বক্তব্য দেন খাইরুল বাশার। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন, ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান, র‌্যাব-৭-এর অধিনায়ক মো. মিজানুর রহমানসহ বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। অনুষ্ঠানে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে চেক তুলে দেন বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ।

ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে অবস্থিত হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয়ে ‘শাহীন ভবন’ নামে একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটি দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহার করা যাবে। এ ছাড়া ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা, ধর্মীয় উপাসনালয় ও রাস্তা-ঘাটসহ অন্যান্য স্থাপনা নির্মাণ ও সংস্কার করা হয়েছে। এসব উন্নয়নমূলক কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়ন করেছে ঢাকায় অবস্থিত বিমানবাহিনী ঘাঁটি বাশার ও বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১০

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১১

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১২

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৩

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৪

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৫

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৬

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৭

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৯

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
X