হুমায়ুন কবির, সাভার (ঢাকা)
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৮:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

হকার চাঁদাবাজি যানজটের ফাঁদে ঢাকা-আরিচা মহাসড়ক

দুর্ভোগে জনসাধারণ
হকার চাঁদাবাজি যানজটের ফাঁদে ঢাকা-আরিচা মহাসড়ক

ঢাকা-আরিচা মহাসড়কে দৃশ্যমান উন্নয়ন হলেও তা নাগরিক দুর্ভোগ কমাতে পারছে না। সম্প্রসারিত এ মহাসড়কে তৈরি হয়েছে সার্ভিস লেন, ফুট ওভারব্রিজ, সড়ক বিভাজকসহ আধুনিক অবকাঠামো; কিন্তু কিছু অনিয়ম, দখল ও নিয়মভাঙার কারণে এসব উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

হেমায়েতপুর, সাভার, নবীনগরসহ মহাসড়কের বিভিন্ন অংশে দেখা গেছে, সার্ভিসলেন দখল করে রাখা হয়েছে প্রাইভেটকার ও ট্রাক। মূল লেনেই যাত্রী ওঠানামা করছে বাস ও গণপরিবহন, ফলে যানজট হচ্ছে প্রতিনিয়ত। বাসচালকরা বলছেন, যাত্রীদের চাপে এবং সময় বাঁচাতে তারা নিয়ম ভেঙে মূল রাস্তায় যাত্রী তোলেন। যাত্রীরা বলছেন, এভাবে এক কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগে ঘণ্টারও বেশি।

ভাসমান দোকান, হকারদের দখল, সড়কঘেঁষে বাজার ও পণ্যবাহী যানবাহনের নৈরাজ্য মহাসড়ককে প্রায় অচল করে তুলেছে। শুধু হেমায়েতপুর নয়, সাভার থেকে নবীনগর পর্যন্ত প্রায় সব বড় বাস স্ট্যান্ডেরই একই চিত্র। বিকেলের পর সার্ভিসলেনগুলো হকারদের দখলে চলে যায়, হাঁটা তো দূরের কথা—যান চলাচলও হয় না ঠিকমতো।

সড়কে শৃঙ্খলা ফেরাতে বারবার অভিযান চালানো হলেও তা টেকে না বেশিদিন। ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে, জরিমানা করছে এবং ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করছে। তবে মেনে নিচ্ছেন যে, সড়ক ব্যবহারে সাধারণ মানুষ এখনো ভোগান্তিতে আছেন। মূল লেনে গাড়ি থামিয়ে যাত্রী তোলার বিষয়ে তিনি বলেন, ‘এটা বন্ধ করতে হলে চালক ও সাধারণ নাগরিক—উভয়পক্ষেরই দায়িত্বশীল আচরণ দরকার।’

অবৈধ দোকান বসিয়ে চাঁদাবাজির অভিযোগ থাকলেও পুলিশ বলছে, তাদের হাতে এমন নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। উপজেলা প্রশাসন জানায়, একাধিকবার অভিযান চালানো হলেও কিছু গোষ্ঠী আবারও সড়ক দখল করে নিচ্ছে, ফলে যানজট ও দুর্ভোগ থামছে না।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। দরকার রাজনৈতিক সদিচ্ছা, জনপ্রতিনিধিদের আন্তরিকতা এবং সাধারণ মানুষের সচেতনতা।’

বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণই উন্নয়নের সফলতা নিশ্চিত করতে পারে। উন্নয়নের সুফল পেতে হলে প্রশাসন, চালক, যাত্রী, ব্যবসায়ী—সবপক্ষকে দায়িত্বশীল হতে হবে। অন্যথায় নতুন করে উন্নয়ন হলেও নাগরিক দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

১০

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১১

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১২

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১৩

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১৪

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৫

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৬

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৮

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৯

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

২০
X