কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

রিলস বানিয়ে মিলবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ

রিলস বানিয়ে মিলবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক ভিন্নধর্মী কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন। তিনি জানান, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে একটি জাতীয় রিলস (শর্ট ভিডিও) মেকিং প্রতিযোগিতা শুরু করছে বিএনপি। এই প্রতিযোগিতা শুরু হবে আজ থেকে এবং চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত, যেদিন তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

মাহাদী আমিন বলেন, এই সময়ের মধ্যে দেশ-বিদেশের সব শ্রেণি-পেশার মানুষ তাদের নিজস্ব ভাবনা, প্রত্যাশা বা পরিকল্পনা এক মিনিটের ভিডিও রিলস আকারে অনলাইনে জমা দিতে পারবেন। ভিডিওগুলো হতে পারে বক্তব্য, গান, সংলাপ, স্যাটায়ার, ডকুমেন্টারি, অ্যানিমেশন কিংবা ছবি বা শিল্পকর্মের সমন্বয়ে নির্মিত। এর মাধ্যমে গঠনমূলক সমালোচনা, নতুন চিন্তা বা কোনো বিস্তৃত পরিকল্পনা তুলে ধরার সুযোগ থাকবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধাভিত্তিক বিচার করে বিজয়ীদের মধ্য থেকে শীর্ষ ১০ জন তারেক রহমানের সঙ্গে সরাসরি একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো—দেশ গড়ার মহাপরিকল্পনায় দেশের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করা এবং একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে নাগরিকদের চিন্তা ও ভাবনাকে রাষ্ট্র পরিচালনায় যুক্ত করা। আমরা চাই, বিএনপি যদি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে দলের শীর্ষ নেতৃত্ব ও তৃণমূলের মধ্যে একটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধন তৈরি হোক।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার, চেয়ারপারসনের বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য সাইমুম পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X