ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা

বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এখনও সরকারি অনুমোদন না পাওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল। ৬ দল নিয়ে তিন ভেন্যুতে হতে যাচ্ছে এবারের আসরটি। বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে আগেই জানানো হয়েছিল, ২৪ ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হবে টুর্নামেন্ট। যদিও বিসিবি আশাবাদী যে নির্ধারিত সময়েই টুর্নামেন্ট শুরু করা যাবে। কিন্তু ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা যাবে কি না, সে বিষয়ে তারা নিশ্চিত নয়।

বিপিএল সংশ্লিষ্ট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। টুর্নামেন্ট আয়োজনের অনুমতি ছিল। কিন্তু গত চার-পাঁচ দিনের মধ্যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এ কারণেই আমরা এখন সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছি।’ অর্থাৎ বর্তমান পরিস্থিতির কারণে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের অনুমতি নাও মিলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১০

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১১

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১২

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৩

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৪

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৬

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৭

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৮

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৯

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

২০
X