স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল নিলামে মোস্তাফিজের দাম নিয়ে যা বললেন মাশরাফী

মাশরাফী বিন মোর্ত্তজা ও মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মাশরাফী বিন মোর্ত্তজা ও মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন মুস্তাফিজুর রহমান। আর তার এই রেকর্ডমূল্যকে স্বাভাবিক বলেই দেখছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বর্তমান পারফরম্যান্স বিবেচনায় মোস্তাফিজের এমন দামে বিক্রি হওয়ায় বিস্ময়ের কিছু দেখছেন না দেশের সফলতম অধিনায়ক।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের ১৯তম আসরের মিনি নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এই অঙ্কে বিক্রি হয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটারের স্বীকৃতি পান বাঁহাতি এই পেসার।

এর আগে বাংলাদেশিদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ মূল্য ছিল সাকিব আল হাসানের। ২০২১ সালে তাঁকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। মাশরাফী নিজেও ২০০৯ সালে কলকাতার হয়ে খেলেছিলেন; সে সময় তাঁকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিটি ব্যয় করেছিল ৬ লাখ মার্কিন ডলার, যা তখনকার বিনিময়মূল্যে প্রায় তিন কোটি রুপির কাছাকাছি।

দীর্ঘ আইপিএল ক্যারিয়ার থাকা সত্ত্বেও এর আগে কখনো ২ কোটি ২০ লাখ রুপির বেশি দাম পাননি মোস্তাফিজ। তবে এবারের নিলামে একেবারেই ভিন্ন চিত্র দেখা গেছে। একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহে দ্রুত বাড়তে থাকে তাঁর দাম, শেষ পর্যন্ত রেকর্ড গড়েই থামে দর।

মোস্তাফিজকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। নিজের ফেসবুক পোস্টে সাবেক এই পেসার লেখেন,

‘মুস্তাফিজ ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে খেলবে—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। অভিনন্দন ফিজ। বর্তমান ফর্ম বিবেচনায় এতে অবাক হওয়ার কিছু নেই। ইনশা-আল্লাহ, সে দারুণ কিছু করবে।’

সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সও মোস্তাফিজের পক্ষে কথা বলছে। জাতীয় দলের বাইরে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতেও নিয়মিত সফল তিনি। চলমান টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে চার ম্যাচে ছয় উইকেট নিয়ে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন এই পেসার।

কলকাতা নাইট রাইডার্সে খেলতে যাওয়া মোস্তাফিজ বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার, যিনি এই ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে চাপাবেন। এর আগে মাশরাফী, সাকিব আল হাসান ও লিটন দাস কলকাতার হয়ে খেলেছেন। আইপিএলে এটি হবে মোস্তাফিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি—আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে।

সব মিলিয়ে আইপিএলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নেওয়া মোস্তাফিজ ২০১৬ সালে অভিষেক আসরেই হায়দরাবাদকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন। সেই শুরু থেকে এখনো ‘কাটার মাস্টার’ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর আস্থার নাম হয়ে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X