দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের এক নেতা বহিষ্কার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জামায়াতে ইসলামী সাবেক রুকন ও বর্তমানে কর্মী আল মাহমুদ হাজারীকে সাংগঠনিক নিয়মনীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংগঠনের সাধারণ সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দাগনভূঞা পৌর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. নুর নবী রুবেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ১৩ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর সভাপতি পদপ্রার্থী ও জামায়াত নেতা আল মাহমুদ হাজারী নির্বাচন বন্ধের জন্য আবেদন করেছেন—এমন অভিযোগ ওঠে। তিনি উপজেলা সমাজসেবা দপ্তরে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হচ্ছে না মর্মে অভিযোগ করলে জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশে নির্বাচনের আগের দিন নির্বাচন স্থগিত করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে আল মাহমুদ হাজারী জানান, ২০০৬ সালে জামায়াতে ইসলামীর এক নেতার অবিচারের শিকার হয়ে তিনি রোকনের সব দায়িত্ব থেকে ইস্তফা দেন। তখন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে, মতিউর রহমান নিজামী আমীর থাকা অবস্থায় তার ইস্তফা গ্রহণ করা হয় এবং পরবর্তীতে চিঠির মাধ্যমে বিষয়টি তাকে জানানো হয়।

তিনি আরও বলেন, বর্তমানে দলীয়ভাবে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে, যা আচরণবিধির লঙ্ঘন। রাজনৈতিক নেতারা প্রচারণা চালাতে পারবেন না—এমন সিদ্ধান্ত থাকলেও দুই সভাপতি প্রার্থী ও তাদের অনুসারীরা প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন বন্ধ-সংক্রান্ত যে অভিযোগ আনা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও প্রতিহিংসামূলক।

আল মাহমুদ হাজারীর দাবি, তিনি বাজার কল্যাণ সমিতির নির্বাচনে কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি এবং নির্বাচন বন্ধের জন্যও কোনো আবেদন করেননি। তার আবেদন ছিল নির্বাচন প্রক্রিয়া শুরুর আগেই, খসড়া ভোটার তালিকা সঠিকভাবে প্রণয়নের জন্য। এ বিষয়ে তিনি গত ২০ নভেম্বর জেলা সমাজসেবা দপ্তরে আবেদন করেন, যেখানে নির্বাচন বন্ধের বিষয়ে কোনো উল্লেখ ছিল না।

আল মাহমুদ হাজারী দাগনভূঞা পৌরসভার জগতপুর গ্রামের আবদুল গফুর হাজারীর ছেলে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১০

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১২

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৩

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৪

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৫

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৬

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৭

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৮

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৯

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

২০
X