কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

উপকার হবে জানিয়ে ২০ দিন আগে হাদির অফিসে কবিরকে নিয়ে যান ফয়সাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানিতে কবির আদালতকে জানিয়েছেন, ঘটনার ২০ দিন আগে উপকার হবে জানিয়ে হাদির অফিসে কবিরকে নিয়ে যায় ফয়সাল। এছাড়া মোটরসাইকেল কীভাবে কেনা হয় ও ফয়সালের সাথে কেমন সম্পর্ক তাও জানান।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের ইন্সপেক্টর ফয়সাল আহমেদ।

তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, মোটরসাইকেলের মালিক এই আসামি। আর সেই মোটরসাইকেল হাদিকে হত্যাচেষ্টায় সহায়তা করেছে।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন বলেন, কবির আদাবর থানার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। যে মোটরসাইকেলযোগে প্রকাশ্য দিবালোকে হাদিকে গুলি করা হয় সেখানে এই আসামি উপস্থিত ছিল।

তিনি বলেন, ফয়সালের সাথে কবিরের যোগাযোগ ছিল। কবির ফয়সালকে নিয়ে হাদির বাসায় যায়। ভিডিও ভাইরাল হলে তিনি আত্মগোপনে চলে যান। কবির হাদিকে হত্যাচেষ্টার অস্ত্র ব্যবহার করেছে। আর তিনি মোটরসাইকেলেরও মালিক। অস্ত্র উদ্ধার ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা জানার জন্য তার সর্বোচ্চ ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।

কবিরের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তার কিছু বলার আছে কি না জানতে চায় আদালত।

তখন কবির আদালতকে বলেন, আমি উবার গাড়ি চালাতাম। মাঝে মধ্যে ফয়সাল করিম মাসুদ আমাকে ফোন দিত। ধারে-কাছে থাকলে যেতাম। আমাকে গুলশানসহ বিভিন্ন জায়গায় নিয়ে যেত। ১৮/২০ দিন আগে ফোন করে হাদির অফিসে নিয়ে যেতে চায়। বলে, গেলে উপকার হবে। পরে আমাকে হাদির অফিসে নিয়ে যায়।

তিনি বলেন, মোটরসাইকেলটি আমার বন্ধু মাইনুদ্দিন ইসলাম শুভ কিনেছে। আমরা দুজনই একই দিনে গাড়ি কিনতে যাই। ও (শুভ) আমার আইডি কার্ড দিয়ে গাড়ি কেনে। মোটরসাইকেলের সবকিছু ওর নামে, শুধু আমার আইডি কার্ড ব্যবহার করেছে। গাড়ি কেনার সময় ছিলাম। মেলা দিন আগে গাড়িটা কিনেছি।

শুনানি শেষে আদালত কবিরের সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

এদিকে গতকাল (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। একইদিনে এ মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর গত রোববার সন্দেহজনকভাবে গ্রেপ্তার মোটরসাইকেল মালিক মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলাটি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রীতি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের হট্টগোল

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি 

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১০৩২

শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

শেরপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সংকট মোকাবিলায় কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

৩২০ কোটিতে বিশ্বকাপ দেখানোর স্বত্ব কিনল যে চ্যানেল

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ককরোচ জনতা পার্টির ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল দিল্লি, নিরাপত্তা জোরদার

বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ / ১১ জনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি

১০

বিজিবির বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১১

ভারতের মাটিতে আজ ভারতকে হারাতে প্রস্তুত বাংলাদেশ

১২

বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

১৩

পরিচালক প্রার্থীদের কাছে তামিমের অনুরোধ

১৪

বাংলাদেশ-ভারতের লড়াই কি শুধুই ট্রফির?

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

১৭

শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন / ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে

১৮

শেষ সূর্য জমানা! ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়াস

১৯

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ মাসের ফিলিস্তিনি শিশুর মৃত্যু

২০
X