কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির বিশেষ নির্দেশনা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ক্রীড়া, সহপাঠ্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (১৫ ডিসেম্বর) অধিদপ্তরের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় প্রতিযোগিতা। সহপাঠ্যের মধ্যে রয়েছে বক্তৃতা (বাংলায় ও ইংরেজিতে), উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ, দেয়ালিকা তৈরি।

অন্যদিকে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে— কোরআন তিলাওয়াত, হামদ, নাত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকগীতি, একক অভিনয়, নৃত্য ও গ্রাফিতি অঙ্কন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহপাঠ্যক্রমিক কার্যক্রম একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সহপাঠ্যক্রমিক কার্যক্রমে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় প্রতিযোগিতা। সহ-পাঠ্যের মধ্যে রয়েছে বক্তৃতা (বাংলায় ও ইংরেজিতে), উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ, দেয়ালিকা তৈরি।

এতে বলা হয়, সহপাঠ্যক্রমিক কার্যক্রম জানুয়ারি থেকে শুরু হয়ে সারা বছরই চলমান থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে হাউজভিত্তিক (৪টি হাউজে) সহপাঠ্যক্রমিক কার্যক্রম নির্ধারিত ক্লাস রুটিনের সঙ্গে সমন্বয় করে স্কুল ও কলেজে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম গতিশীল করতে হবে। সব প্রতিষ্ঠান প্রধান উল্লিখিত সহপাঠ্যক্রমিক কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বির্তক ক্লাব, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাব ইত্যাদি কার্যক্রম পরিচালনায় যথাযথ গুরুত্ব দিতে হবে।

এতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা একাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে তার সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের একটি ক্যালেন্ডার ২৭ নভেম্বরের মধ্যে প্রণয়ন করবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ সহপাঠ্যক্রমিক কার্যক্রমগুলো মনিটরিং করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১০

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১১

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১২

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৩

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৪

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৫

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৬

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৭

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৮

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১৯

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

২০
X