রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৮:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন জাপা প্রার্থীও

সিটি নির্বাচন
রাজশাহীতে ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন জাপা প্রার্থীও

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। গত ১২ জুন বরিশাল সিটি নির্বাচনের পর ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এবার জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপনও নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। রোববার নির্বাচনের ঠিক দুদিন আগে কালবেলাকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই মেয়র প্রার্থী।

জানতে চাইলে তিনি কালবেলাকে বলেন, ‘এই পাতানো নির্বাচন করার ইচ্ছা ব্যক্তিগতভাবে আমার আর নেই। কেননা, আওয়ামী লীগের মেয়র প্রার্থীসহ তার দলের লোকজন প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন, নৌকার বিজয় নাকি হয়েই গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।

এ ছাড়া আওয়ামী লীগের ১৭ জন কাউন্সিলর প্রার্থীও নাকি বলে বেড়াচ্ছেন, তারা কাউন্সিলর হয়ে গেছেন। এগুলো ভোটারদের মুখ থেকে শোনা। আমার নিজের মুখের কথা নয়। যদি নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের একজন মেয়র প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা ঘোষণা দিয়ে বেড়ান যে, তারা নির্বাচিত হয়েই গেছেন, তাহলে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার তো কোনো মানে নেই।

তাহলে আপনি আনুষ্ঠানিকভাবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে স্বপন বলেন, ‘আসলে ব্যক্তিগতভাবে এই পাতানো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আমার নেই। তার পরও দলের হাইকমান্ডের নির্দেশনার অপেক্ষায় আছি। হয়তো সেই নির্দেশনাও চলে আসবে। নির্দেশনা পেলে সোমবারে (আজ) আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X