কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

জাপাসহ আ.লীগের সহযোগীদের নিবন্ধন বাতিলের দাবি ছাত্র অধিকারের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় পার্টিসহ (জাপা) যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হতে সহযোগিতা করেছে, সেসব দলের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ।

গতকাল রোববার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খানের সঙ্গে সাক্ষাতের পর এ দাবির কথা জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক।

তিনি বলেন, বিগত দিনে যেসব ফ্যাসিবাদী চর ও ভারতীয় দোসরের কারণে আওয়ামী লীগ ফ্যাসিবাদী হওয়ার সুযোগ পেয়েছে, তাদের ক্ষেত্রে নিবন্ধন বাতিল এবং নির্বাচন থেকে বিরত রাখার দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছি।

সানাউল্লাহ হক আরও বলেন, ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের ভোট ডাকাতির নির্বাচন এবং ২০২৪ সালের ডামি নির্বাচনে সহযোগিতা করে জাতীয় পার্টি আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। আওয়ামী লীগ যে অপরাধ করেছে, একই অপরাধে জাতীয় পার্টিও অপরাধী। আমরা আগেও বলেছিলাম জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু তা করা হয়নি। এ ক্ষেত্রে শুধু নির্বাচন কমিশন নয়, যারা সরকারে আছেন, তাদেরও দায় রয়েছে।

তিনি জানান, আজ (গতকাল) তারা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আগামীকাল (আজ) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতিবাদ জানাবেন। জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে, কিন্তু এ বিষয়ে সরকারের কোনো দৃশ্যমান ভূমিকা আমরা দেখছি না।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি নাজমুল হাসান বলেন, যাদের কারাগারে থাকার কথা, সেই জাতীয় পার্টির নেতারা প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে কথা বলছে। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে সংগঠনটি একাধিক কর্মসূচি পালন করেছে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির ব্যাপারে নির্বাচন কমিশনের আগ্রহ নেই বললেই চলে। আমাদের তিন ঘণ্টা এখানে বসিয়ে রাখা হয়েছে। যে জাতীয় পার্টি মানুষের ভোটাধিকার হরণ করেছে এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হতে পেছন থেকে কলকাঠি নেড়েছে, সেই দলের প্রতি ইসির এই নমনীয়তা দেখে আমরা বিস্মিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X