স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরে কোন ব্যাটে খেলবেন সাকিব, জানালেন তারই বন্ধু

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

কোনো অর্থের বিনিময়ে নয়, বরং বিনামূল্যেই এমকেএস ব্যাট ঠাই পেয়েছে সাকিব আল হাসানের হাতে। বন্ধু ইমরুল কায়েসের অনুরোধে একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার এখন খেলেন এমকেএস ব্যাট দিয়ে। এই ব্যাট দিয়ে খেলে সাকিবের অনুভূতি কেমন, এবার তা-ই জানালেন ইমরুল। শুধু তাই নয়? ইমরুলের বিশ্বাস, সাকিব দেশে বিদায়ী সিরিজ খেললে সেখানেও এমকেএস ব্যাট দিয়েই খেলবেন।

ইমরুল কায়েস বলেন, ‘আমি যখন বলি দোস্ত তুই আমার ব্যাটের স্টিকার দিয়ে খেলবি, বলেছে অবশ্যই খেলব, আমাদের দেশি ব্র্যান্ড এটা। গর্বের সাথে বলছে সে এমকেএস ব্যাট দিয়ে খেলবে। সে খুব খুশি হয়েছে।’

সাকিব এমকেএস ব্যাট পেয়ে অনুভূতি কেমন ছিল, জানান ইমরুল, ‘পরে যখন শুনেছি, একজন পাশে ছিল, সে নাকি বলেছে আমি একজনকে অন্তত খুশি করতে পেরেছি। এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া সাকিবের কাছ থেকে। সে এটাও বলেছে এটা আমাদের দেশের প্রডাক্ট, যে কয়দিন খেলব দেশের ব্যাট দিয়ে খেলব। সাকিব এমকেএস ব্যাট দিয়ে খেলে বলেছে ব্যাটগুলো খুবই ভালো ব্যাট হয়েছে। এবং আমরা যেন সবসময় এরকম ব্যাট বানাই আর মানুষকে দিতে পারি। এটাই সবসময় সে বলেছে।’

ইমরুলের বিশ্বাস, সাকিব দেশে বিদায়ী সিরিজ খেললে সেখানেও এমকেএস ব্যাট দিয়েই খেলবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'অবশ্যই, এমকেএস দিয়ে যারা যখনই খেলে ভালো লাগে। আমি সবসময় দোয়া করি একশ বা পঞ্চাশ যেন করে। কিছু দিন আগে মাহমুদুল হাসান জয় ফিফটি করেছে, আমি অনেক খুশি হয়েছি আসলে। সাকিব যখন দেশে এসে একশ করবে, সেলিব্রেট করবে, আমি না সবাই খুশি হবে। সেদিক থেকে বলব আমরা খুব আগ্রহ নিয়ে বসে আছি কবে সাকিব দেশে আসবে ও ম্যাচ খেলবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১০

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১১

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১২

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৪

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৫

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৬

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৭

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৮

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৯

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

২০
X