কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ
ঋণ নিয়ে আত্মসাৎ

এস আলম-পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

মোহাম্মদ সাইফুল আলম ও প্রশান্ত কুমার (পি কে) হালদার। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সাইফুল আলম ও প্রশান্ত কুমার (পি কে) হালদার। ছবি : সংগৃহীত

জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ২৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক নূরে আলম ভূঁইয়া এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

যাদের বিচার শুরু হলো, তারা হলেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও শাহানা ফেরদৌস, রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের (বর্তমানে আভিভা ফাইন্যান্স লি.) সাবেক ইভিপি রাশেদুল হক, সাবেক ম্যানেজার নাহিদা রুনাই, সাবেক এসভিপি কাজী আহমেদ জামাল, সাবেক ডেপুটি ম্যানেজার জুমারাতুল বান্না এবং মারিন ভেজিটেবল অয়েলসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, পরিচালক টিপু সুলতান, মো. ইসহাক এবং মেসার্স সাইফুল অ্যান্ড কোং স্বত্বাধিকারী সাইফুল ইসলাম।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আসামিদের মধ্যে নাহিদা রুনাই ও রাশেদুল হক কারাগারে আছেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। অপর আসামিরা পলাতক রয়েছে। দুদকের পক্ষে প্রসিকিটর দেলোয়ার জাহার রুমি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।

রাশেদুল হকের পক্ষে অ্যাডভোকেট নিয়াজ মোরশেদ এবং নাহিদা রুনাইয়ের পক্ষে মোহাম্মদ বাবুল বেপারী অব্যাহতি চেয়ে শুনানি করেন। অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

এ সময় দুই আসামি রাশেদুল হক ও নাহিদা রুনাই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৩ সালের ৮ আগস্ট নামসর্বস্ব এ এম ট্রেডিং প্রতিষ্ঠানের নামে ২৪ কোটি টাকার একটি মেয়াদি ঋণ অনুমোদন ও ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর বিতরণের অভিযোগ আনা হয়। এই টাকা এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় গত বছরের ২ জুলাই দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল মামলাটি করেন। মামলাটি তদন্ত করে ১৩ জনকে অভিযুক্ত করে ১৬ অক্টোবর তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে গত সোমবার (২৬ জানুয়ারি) দুদকের এক মামলায় এবং মঙ্গলবার আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১০

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১১

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৩

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৪

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৫

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৬

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৭

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৮

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

২০
X