মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে একাট্টা সব দল

শরীয়তপুর-৩ আসন
নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে একাট্টা সব দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে বইছে নির্বাচনী হাওয়া, যার বাইরে নেই শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনও। এই সংসদীয় আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর প্রচার ঘিরে এলাকার রাজনীতির ময়দানে যেন নেমেছে জোয়ার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এই একান্ত সচিবের ধানের শীষ প্রতীকের সমর্থনে জামায়াতে ইসলামী বাদে একাত্মতা ঘোষণা করেছেন প্রায় সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরাও। এমন ব্যতিক্রমী রাজনৈতিক ঐক্যের ঘোষণা আসে গতকাল সোমবার সন্ধ্যায় গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের চরসাতমাটিয়া এলাকার উঠান বৈঠক থেকে।

ওই বৈঠকে গোসাইরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান ঢালির নেতৃত্বে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেন। বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শরীয়তপুর-৩ আসনের মানুষ গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এমন প্রেক্ষাপটে অহিংস, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনীতির লক্ষ্যে ধানের শীষের প্রার্থী নুরুদ্দিন অপুর প্রতি সর্বদলীয় সমর্থন জানানো হয়েছে।

ফজলুর রহমান ঢালি বলেন, ‘দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে আজ আমরা শরীয়তপুর-৩ আসনের মানুষের স্বার্থে এক হয়েছি। এলাকায় অহিংস পরিবেশ, শান্তি ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই এই ঐক্য।

জনগণের অধিকার ও উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।’

এই উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর দূরদর্শী ও কার্যকর নেতৃত্বে শরীয়তপুর-৩ আসনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব হবে। এলাকার সার্বিক উন্নয়ন, দলীয় সংগঠনকে সুদৃঢ় করা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

বৈঠকে নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘ক্ষমতার লড়াই নয়, মানুষের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়েই একটি অহিংস, শান্তিপূর্ণ ও উন্নত শরীয়তপুর গড়তে চাই।’

বৈঠকে অন্যদের মধ্যে গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, কোচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সামান্তসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রব সরদার, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, সাধারণ সম্পাদক বাবলু মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিব খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলী আকবর সরদার এবং পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রাজন সিকদারসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের ৫ শতাধিক নেতাকর্মীসহ জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চর সাতমাটিয়ার এই সর্বদলীয় বৈঠক ও সমর্থন শরীয়তপুর-৩ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। একই সঙ্গে এই বৈঠক স্থানীয় রাজনীতিতে ঐক্যের নতুন বার্তা দিচ্ছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X