কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৯ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

অভিজ্ঞতা জানতে এবার সাবেকদের সঙ্গে বসছে ইসি

অভিজ্ঞতা জানতে এবার সাবেকদের সঙ্গে বসছে ইসি

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রার্থী এবং পোলিং এজেন্টের ভূমিকাকে স্পষ্ট করতে এবার সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৪ অক্টোবর সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দেশের নির্বাচন ব্যবস্থায় অনিয়ম ও কারচুপির বিভিন্ন মহলের অভিযোগসহ কালো টাকা এবং পেশিশক্তির কারণে অবাধ ভোটাধিকার হরণ বা ব্যাহত হয় বলে অধিকাংশের ধারণা। এটি কখনো প্রত্যাশিত হতে পারে না। বিরূপ বাস্তবতাকে প্রতিহত করতে প্রার্থী তার স্বার্থে ভোটকেন্দ্রের প্রতিটি বুথের জন্য একজন করে দক্ষ ও বিশ্বস্ত পোলিং এজেন্ট নিয়োগ করে থাকেন বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, অবাধ ভোটাধিকার প্রার্থী ও পোলিং এজেন্টের ভূমিকা বিষয়ে একটা কর্মশালা অক্টোবরের প্রথম সপ্তাহে আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার, সাবেক জ্যেষ্ঠ নির্বাচন কমিশন কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা অংশ নেবেন।

আহসান হাবিব খান বলেন, এর মূল উদ্দেশ্য আলোচনার মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণে প্রার্থী ও পোলিং এজেন্টের ভূমিকাকে স্পষ্ট করা এবং সর্বসাধারণ, বিশেষত সম্মানিত ভোটার সাধারণ, রাজনীতিবিদ ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী-প্রার্থীদের তা অবহিত করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

১০

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

১১

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

১২

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

১৩

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

১৪

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

১৬

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৭

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১৯

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

২০
X