কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৮:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

রাজধানীতে পাঁচ দিনে তিন খুন

অপরাধ
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানী ঢাকায় গত পাঁচ দিনে পৃথক এলাকায় তিনটি হত্যাকাণ্ড হয়েছে। রাজধানীর মগবাজার, ভাটারা ও উত্তরা এলাকায় এসব ঘটনা ঘটে। মগবাজারের মধুবাগ এলাকায় গত শুক্রবার রাতে ছুরিকাঘাতে নিহত হয় দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাব্বি (১৭)। ইফতারের পর বন্ধুদের সঙ্গে আড্ডার সময় স্থানীয় বখাটে উজ্জ্বলসহ কয়েকজন কিশোর তাদের ঘিরে ফেলে এবং সামান্য কথা কাটাকাটির জেরে রাব্বির বুকে ছুরি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এর আগে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে বৃহস্পতিবার সকালে ছিনতাইকারীর হেঁচকা টানে রিকশা থেকে পড়ে মারা যান মুক্তা আক্তার (২১)। ঈদের কেনাকাটা করতে বের হওয়া মুক্তার ব্যাগ টান দেয় প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীরা। পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর তিনটি হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি ঢামেকে মারা যান। ঘটনার পর অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। এলাকাটিতে সিসিটিভি ক্যামেরা না থাকায় ছিনতাইকারীদের গাড়ি শনাক্তে কিছু জটিলতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তুরাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। যেহেতু প্রাইভেটকার থেকে ছিনতাইকারীরা টান দিয়েছে, তাই অজ্ঞাতদের আসামি করা হয়েছে। আসামিদের শনাক্তে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।

অন্যদিকে বুধবার ভাটারার কুড়িল বাজার সড়কে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নিহত হন নিরাপত্তাকর্মী রাকিব হাসান (২৪)। সহকর্মী শাকিল আলীর সঙ্গে ১৩ হাজার টাকা লেনদেন নিয়ে প্রথমে তর্কাতর্কি, পরে হাতাহাতি হয়। একপর্যায়ে শাকিল কাঠের লাঠি দিয়ে রাকিবের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এসআই সুমন বিশ্বাস বলেন, ঘটনার পর প্রধান অভিযুক্ত শাকিল আলী পালিয়ে গেলেও তার সহযোগী মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় মামলা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখন, কীভাবে দেখবেন আর্জেন্টিনা-হন্ডুরাসের ম্যাচ

রামিসা হত্যা মামলার রায় রোববার

সাইবার ঝুঁকি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ : তথ্যমন্ত্রী

১৯৭৮ বিশ্বকাপ : আর্জেন্টিনার গৌরব, নাকি বিশ্বকাপের কলঙ্ক?

‘মিড-ইয়ার শপিং ফেস্টে’ আকর্ষণীয় অফার দিচ্ছে দারাজ

জীবনের অর্থ নিয়ে রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

গোপন বৈঠক করতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

নারায়ণগঞ্জে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

১০

দিনাজপুরের এক হাসপাতালে ৫ মাসে বেশিরভাগই নরমাল ডেলিভারি

১১

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. বোরহান উদ্দিন

১২

অধ্যাপক রীনাত ফওজিয়া সিনেট সদস্য নির্বাচিত

১৩

সিএনজি স্টেশন মালিকদের কমিশন ৮ টাকা থেকে ১৪ টাকা করার দাবি

১৪

সরকারি সুবিধা নিয়ে প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি

১৫

আজকের মতো কর্মসূচি শেষ / ৫ দফা দাবি দিল তেলাপোকার দল 

১৬

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী 

১৭

মিরপুর স্টেডিয়াম এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

১৮

বিশ্বকাপে রূপকথার স্বপ্ন দেখছে আফ্রিকার ৬ লাখ জনসংখ্যার দেশটি

১৯

জনগণকে সম্পৃক্ত করেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২০
X