বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১০:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

বিয়েতে উপহার কাঁচামরিচ

পাকুন্দিয়ার হোসেন্দীতে বৌভাত অনুষ্ঠানে বন্ধুদের উপহারের কাঁচামরিচ গ্রহণ করে বরপক্ষ। ছবি : কালবেলা
পাকুন্দিয়ার হোসেন্দীতে বৌভাত অনুষ্ঠানে বন্ধুদের উপহারের কাঁচামরিচ গ্রহণ করে বরপক্ষ। ছবি : কালবেলা

বিয়ের অনুষ্ঠানে বৌভাতে গিয়ে মানুষ কত কিছু উপহার দেন। উপহারের তালিকায় সাধারণত থাকে বিভিন্ন ধরনের শোপিস, শাড়ি, অলংকার, টাকা, বইসহ আরও অনেক কিছু। কিন্তু এবার সেই ট্রেন্ডের নাকের ডগায় উপহার হিসেবে জায়গা পেল কাঁচামরিচ। বিয়েতে এমন উপহার নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে তোলপাড়। গতকাল রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে।

জানা গেছে, হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমান একমাত্র ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে এক কেজি কাঁচামরিচ উপহার দিয়েছেন তারই বন্ধুরা।

অভিনব উপহার নিয়ে আসা এস এম রায়হান বলেন, দেশে যে হারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উপহার হিসেবে কাঁচামরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এ ছাড়া কাঁচামরিচের দাম বৃদ্ধির জন্য এটি মৌন প্রতিবাদও বটে।

তবে কাঁচামরিচ উপহারের বিষয়টিকে এলাকার সচেতন মহলে বেশ সাড়া ফেলেছে। তারা মনে করছেন বিষয়টি প্রাসঙ্গিক। অনেকে এটি ইঙ্গিতবহ হিসেবে দেখছেন।

এ বিষয়ে বরের চাচা অ্যাডভোকেট খলিলুর রহমান জানান, অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছে। তবে আফ্রিদের বন্ধুদের কাঁচামরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ। তাদের এই প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি। পাকুন্দিয়ার বিভিন্ন বাজারে ৬০০ টাকা দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X