কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১০:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

আপন জুয়েলার্সের মালিক গুলজারের বিরুদ্ধে মামলা

আপন জুয়েলার্সের মালিক গুলজারের বিরুদ্ধে মামলা

আপন জুয়েলার্সের মালিক গুলজার আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩০ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গতকাল বৃহস্পতিবার সংস্থাটির সহকারী পরিচালক নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে দুদক ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালে আপন জুয়েলার্সের তিনজন মালিকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান চলাকালে অন্যতম মালিক গুলজার আহমেদ ২০১৮ সালের ২ জুলাই দুদকে তার সম্পদ বিবরণী দাখিল করেন। তিনি সম্পদ বিবরণীতে ৭৩ কোটি ৩৮ লাখ ৪০ হাজার ৭১৪ টাকা অর্জনের ঘোষণা দেন; কিন্তু দুদকের অনুসন্ধানে তার ৮৩ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ২৭২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে তার ১১ কোটি ৪৪ লাখ টাকা ৫৭ হাজার ৫৭ টাকা ঋণ রয়েছে, যা বাদ দিয়ে তার সম্পদের পরিমাণ দাঁড়ায় ৭১ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা। এর মধ্যে তার ৪১ কোটি ২৮ লাখ ৩ হাজার ৫৫১ টাকা অর্জনের বৈধ উৎস পাওয়া যায়। আর বাকি ৩০ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৮৪৯ কোটি টাকার বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। এসব সম্পদ তিনি অবৈধভাবে অর্জন করে ভোগদখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়।

দুদকের তথ্যমতে, ২০১৭ সালে আপন জুয়েলার্সের মালিক দিলদারের ছেলে সাফাত আহমেদের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়। এর পরই আপন জুয়েলার্সের তিন মালিকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। কমিশন অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপপরিচালক এস এম আখতার হামিদ ভূঞাকে নিয়োগ করে। অনুসন্ধান কর্মকর্তা বদল হলে মোশাররফ হোসেইন মৃধাকে দায়িত্ব দেওয়া হয়। অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ২০১৭ সালের ১৮ অক্টোবর আপন জুয়েলার্সের তিন মালিককে দুদকে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়। তখন তারা সময় চেয়ে দুদকে আবেদন করেন। এরপর তারা অন্য মামলায় কারাগারে বন্দি থাকায় জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং অনুসন্ধান কাজ স্থবির হয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X