আতাউর রহমান
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

অবস্থা বুঝে ব্যবস্থা নেবে পুলিশ

পুরোনো ছবি
পুরোনো ছবি

বিএনপির আজ বুধবারের সমাবেশ ঘিরে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এই সমাবেশ থেকে একদফা আন্দোলনের ঘোষণা আসার কথা। এরই মধ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশ করার লিখিত অনুমতি মিলেছে পুলিশের কাছ থেকে। গতকাল মঙ্গলবার রাতে ২৩ শর্তে এই অনুমতি দেওয়া হয়।

২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিএনপির আন্দোলন পুলিশ বা নগরবাসীর জন্য সুখকর ছিল না। ওই সময়ের কর্মসূচিগুলোতে ভাঙচুর ছাড়াও গাড়িতে অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমার বিস্ফোরণে বহু হতাহত হয়েছে। আজকে ঘোষিত একদফার আন্দোলনে কী ধরনের কর্মসূচি আসে—তা নিয়ে আগ্রহ রয়েছে পুলিশসহ সবার। বিএনপির এবারের একদফার আন্দোলন অতীতের মতো সহিংসতায় গড়ালে তা ঠেকানোর কৌশল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে পুলিশের কোনো কর্মকর্তা কথা বলছেন না। তবে ভেতরে ভেতরে সব ধরনের প্রস্তুতি রয়েছে পুলিশের। আপাতত অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও পেয়েছেন মাঠপর্যায়ের কর্মকর্তারা।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক গতকাল কালবেলাকে বলেন, ‘আমি বিএনপির উদ্দেশে বলব, কালকে (আজ বুধবার) ওয়ার্কিং ডে। তাদের জন্য ঢাকা শহরে দুই কোটি মানুষের যাতে ভোগান্তি না হয়, সে বিষয়টা যেন তারা মাথায় রাখে।’

ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সার্বিক বিষয় বিবেচনা করে কোনো কর্মদিবসে নয়াপল্টনের মতো গুরুত্বপূর্ণ সড়কে সভাসমাবেশের লিখিত অনুমতি দিলেও মানুষের ভোগান্তির বিষয়টি তাই বিএনপির ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, যে কোনো ধরনের আন্দোলন ঠেকানোর বিষয়টি সরকারের মনোভাবের ওপর নির্ভর করে। তবে জানমালের নিরাপত্তা রক্ষায় সব ধরনের প্রস্তুতি থাকে। এবারও তা রয়েছে। আজকের সমাবেশ থেকে কী ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়, সে দিকে তাকিয়ে আছেন পুলিশের কর্মকর্তারা। এরপর কৌশল নির্ধারণ করা হবে। কর্মসূচির নামে যদি কেউ ধ্বংসাত্মক কার্যক্রম চালায়, তাহলে ছাড় দেওয়া হবে না এমন মনোভাব রয়েছে। শান্তিপূর্ণ সব কর্মসূচিতে সহায়তা করা হবে।

রাজধানীর কয়েকটি থানার পরিদর্শক পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিস্থিতি বুঝে তাদের ব্যবস্থা নিতে বলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে যে কোনো মূল্যে নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা রয়েছে।

ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে বলেন, নাশকতা বা বিশৃঙ্খলা দমনের অভিজ্ঞতা পুলিশের রয়েছে। মানুষের নিরাপত্তায় সবসময়ই পুলিশ প্রস্তুত থাকে এবং তা থাকতে হয়।

পুলিশ সূত্র জানায়, নাশকতার পুরোনো মামলার আসামিরা কে-কোথায়, কারা কারা এলাকার পরিস্থিতি খারাপ করতে পারে, কার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে—এ ধরনের ব্যক্তিদের নামের তালিকা পুলিশের থানা ও বিভাগভিত্তিক থাকে। এসব হালনাগাদ করাও পুলিশের নিয়মিত কাজের অংশ। সামনে আন্দোলন-কর্মসূচিতে কোন এলাকায় কারা আইনশৃঙ্খলা অবনতির জন্য হুমকি হতে পারেন, তাদের পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো নজরদারিতে রাখছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন গত সোমবার নিজ কার্যালয়ে কালবেলাকে বলেন, পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে, জানমালের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, জানমালের জন্য ক্ষতিকর হয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে নির্দিষ্ট দল বা কর্মসূচির কোনো বিষয় নয়, সবসময়ই জনগণের নিরাপত্তায় পুলিশকে কাজ করতে হয় এবং তা করবেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X