কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০২:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

ব্যাংক থেকে রেমিট্যান্সের ৭০ লাখ টাকা হাতিয়েছে প্রতারক চক্র

ব্যাংক থেকে রেমিট্যান্সের ৭০ লাখ টাকা হাতিয়েছে প্রতারক চক্র

দীর্ঘদিন নকল পেমেন্ট স্লিপ (রিয়া) তৈরি করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করছিল একটি প্রতারক চক্র। ব্যাংক কর্মকর্তাদের ফাঁকি দিতে এজন্য তারা অবলম্বন করত অভিনব পদ্ধতি। প্রথমে একটি ব্যাংক টার্গেট করে রেমিট্যান্স অফিসারের স্বাক্ষরের নমুনা সংগ্রহ করা হতো। এরপর স্বাক্ষর জাল করে নকল রিয়া পেমেন্ট স্লিপ তৈরি করে সহজেই ক্যাশ কাউন্টার থেকে টাকা উত্তোলন করে নিত প্রতারকরা। এভাবে দেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৭০ লাখ টাকা তুলে নিয়েছে প্রতারক চক্রটি। এ চক্রের পাঁচজনকে গ্রেপ্তারের পর এমন চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। পুলিশ বলছে, চক্রটি দীর্ঘদিন দেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রতারণামূলকভাবে টাকা উত্তোলন করে আসছিল। এর মধ্যে ১১টি ব্যাংকে অর্থ জালিয়াতির ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ব্যাংক থেকে প্রায় ৭০ লাখ টাকা তুলে নিয়েছে তারা। গতকাল রোববার ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সেখানে পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে জালিয়াতি করে টাকা উত্তোলন করেছে চক্রটি। এমন অনেক ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করা হয়। পরে গাজীপুর, ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তাররা হলেন রিপন মিয়া ওরফে হোন্ডা রিপন, রহিম মুন্সি, মো. জুয়েল, কুলসুম বেগম ও আসাদুজ্জামান স্বপন। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৩ মে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের হাসনাবাদ শাখা থেকে প্রায় ৬ লাখ টাকা ভুয়া ভাউচারে তুলে নেয় একটি প্রতারক চক্র। পরে দৈনিক লেনদেন হিসাব করতে গিয়ে গরমিল লক্ষ্য করে ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় ১২ জুন ব্যাংকের এপি জুনিয়র অফিসার মো. মহিউদ্দিন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, তারা দীর্ঘদিন দেশের বিভিন্ন জেলার বিভিন্ন ব্যাংকের শাখা থেকে রিয়া পেমেন্ট স্লিপ জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X