কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৩:০২ এএম
আপডেট : ১৩ মে ২০২৪, ১১:২০ এএম
প্রিন্ট সংস্করণ

‘গরবিনী মা’ সম্মাননা পেলেন ১১ নারী

বিশ্ব মা দিবস
রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টার মিলনায়তনে ‘গরবিনী মা-২০২৪’ সম্মাননা প্রদান করা হয়। ছবি : কালবেলা
রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টার মিলনায়তনে ‘গরবিনী মা-২০২৪’ সম্মাননা প্রদান করা হয়। ছবি : কালবেলা

বিশ্ব মা দিবস উপলক্ষে ১১ মাকে ‘গরবিনী মা-২০২৪’ সম্মাননা প্রদান করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। গতকাল রোববার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টার মিলনায়তনে এ সম্মাননা তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সম্মাননাপ্রাপ্তরা হলেন আইন ও বিচার ক্যাটাগরিতে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমানের মা সাহারা রহমান, প্রশাসন ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (যুগ্ম সচিব) হায়াত-উদ-দৌলা খাঁনের মা সাজেদা খাতুন, আইনশৃঙ্খলা ক্যাটাগরিতে যশোরের এসপি প্রলয় কুমার জোয়ারদারের মা সুরুচি জোয়ারদার, শিক্ষা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সামসাদ মর্তুজার মা সৈয়দা নাসরিন মর্তুজা, চিকিৎসা ক্যাটাগরিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভীর মা নাফিজা বেগম, প্রকৌশল ক্যাটাগরিতে রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদের মা হোসনে আরা, গণমাধ্যম ক্যাটাগরিতে প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াসের মা জেবুননেছা, সংগীত ক্যাটাগরিতে কণ্ঠশিল্পী তাহসান রহমান খানের মা প্রফেসর ড. জেড এন তাহমিদা বেগম। অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে অভিনেতা শতাব্দী ওয়াদুদের মা আফরোজা নাছরীন, অভিনয় (নারী) ক্যাটাগরিতে মেহজাবীন চৌধুরীর মা গাজালা চৌধুরী এবং ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত অদম্য মেধাবী লাবনী আক্তারের মা বেবি বেগম।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আমার মনে হয়, বর্তমান প্রজন্মের মধ্যে মায়ের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে। মোবাইল আসক্তির কারণে শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। আমাদের সচেতন হওয়া উচিত। মা ও দেশকে যেন সন্তানরা ভালোবাসে। বিশেষ অতিথি আরমা দত্ত এমপি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী আমার দাদু ধীরেন্দ্রনাথ দত্ত আর কাকুকে হত্যা করেছিল। তাদের রক্তের ওপর দিয়ে মা আমাকে পাকিস্তানি হানাদারদের হাত থেকে বাঁচিয়েছিলেন। মা এমনই হয়। বিশেষ অতিথি ফেরদৌস আহমেদ এমপি বলেন, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে যেন মাকে কাছে পাই।

সভাপতির বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী বলেন, আমাদের মায়েরা তাদের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন থাকেন। তারা সন্তানের সফলতায় গৌরববোধ করেন। কিন্তু আমরা কখনো মাকে বলি না, মা তোমাকে কত ভালোবাসি। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলের ব্যর্থতায় পদ ছাড়ছেন জার্মানির কোচ, দায়িত্ব নিচ্ছেন কে?

মিলন হাওলাদার হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

টানা ৯০ দিন চা পান না করলে কী ঘটে শরীরে, জানালেন বিশেষজ্ঞ

শিবচরে কাভার্ডভ্যানের চাপায় নারী-শিশুসহ নিহত ২, আহত ৪

প্রযুক্তির সিদ্ধান্তেই গোল বাতিল হয় ক্রোয়েশিয়ার

ভোট দিতে এসে যে আক্ষেপের কথা জানালেন খালেদা আক্তার কল্পনা

সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান জব্দ, গ্রেপ্তার ৩

দেশে স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে: ত্রাণমন্ত্রী

বন্ধুর বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর 

১০

শিল্পীদের প্রকাশ্যে রাজনীতি করা উচিত নয়: আবুল হায়াত

১১

নেত্রকোনায় মৎস্য প্রতিমন্ত্রী / দেশের সব জলাশয় উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

১৩

শখের বাগানে আছে ৩৭ জাতের আম

১৪

বালিশ ছাড়া ঘুমানোর কি কোনো স্বাস্থ্যগত উপকারিতা আছে?

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরান পৌঁছেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শিলাইদহ কাচারিবাড়ি এখন যেন গোয়ালঘর

১৭

২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, আবেদন যেভাবে

১৮

জৈন্তাপুরে অবৈধ পাথরবোঝাই ট্রাক আটক, বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক অবরোধ

১৯

‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়নে কাজ করছে সরকার: টুকু

২০
X