দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেন ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। ছবি : কালবেলা
নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেন ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ অব্যাহত রেখেছেন ঢাকা-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী খন্দকার আবু আশফাক। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নে গণসংযোগ করেন তিনি।

খন্দকার আবু আশফাক সাংবাদিকদের বলেন, দীর্ঘ বছর ধরে ধরে পশ্চিম অঞ্চল অবহেলা আর বঞ্চনার শিকার। আমি নির্বাচিত হলে এই অঞ্চলের অবহেলিত তকমা চিরতরে ঘুচিয়ে দেব। উন্নয়ন আর সেবার দিক থেকে আর কেউ পিছিয়ে থাকবে না।

তিনি আরও বলেন, এ এলাকার মানুষ বারবার আশ্বাস পেয়েছে, কিন্তু বাস্তব পরিবর্তন দেখেনি। আমি কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় স্থানীয়রা তাদের দীর্ঘদিনের দাবি ও সংকটের কথা তুলে ধরেন এবং আশফাকের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে খন্দকার আবু আশফাক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X