কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ
র‌্যাব-১১র অভিযান

পেটে ইয়াবা বহন দম্পতিসহ গ্রেপ্তার ৩

কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
পেটে ইয়াবা বহন দম্পতিসহ গ্রেপ্তার ৩

পেটের ভেতরে বহন করে ইয়াবা পাচারের সময় এক দম্পতিসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড এলাকায় একটি তল্লাশি চৌকিতে কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের বাসে অভিযান চালিয়ে তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকারীরা হলো কক্সবাজার পৌর এলাকার মো. হারেস, তার স্ত্রী সানজিদা বেগম ও তাদের সহযোগী নূর মোহাম্মদ। বুধবার সন্ধ্যায় র‌্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে তল্লাশি করে তিন মাদক পাচারকারীকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, পেটের ভেতরে বহন করে ৫ হাজার ১০০ পিস ইয়াবা নিয়ে এসেছে। আটকদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে পায়ুপথ দিয়ে মোট ১০২টি স্কচটেপ দিয়ে পলিথিনে মোড়ানো পুঁটলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানায়, তারা সবাই পেশাদার মাদক পাচারকারী। তারা দীর্ঘদিন ধরে বিশেষ কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য ইয়াবা নারায়াণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X