কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০২:০২ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১১:২৩ এএম
প্রিন্ট সংস্করণ
বিচিত্র

শেষকৃত্য থামিয়ে খেলা দেখল চিলির পরিবার!

শেষকৃত্য থামিয়ে খেলা দেখল চিলির পরিবার!

চিলির এক বাড়িতে শোকের ছায়া। পৃথিবীর মায়া ত্যাগ করেছেন পরিবারের এক সদস্য। চলছে শেষকৃত্যের আয়োজন। হঠাৎই মৃতের কফিন থামিয়ে দেওয়া হয়। চেয়ার টেনে বসে পড়লেন সবাই। বড় প্রজেক্টরে চালিয়ে দেওয়া হয় ফুটবল ম্যাচ। শেষকৃত্যানুষ্ঠান ছেড়ে সবাই হাঁ করে দেখল সেই উত্তেজনার ম্যাচ! সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও প্রকাশ হতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

দক্ষিণ আমেরিকায় ফুটবল এক উন্মাদনার নাম। এ খেলাকে কেন্দ্র করে এর দেশগুলোতে প্রায় সময়ই বিচিত্র সব কাণ্ড ঘটে। তবে চিলির পরিবারটি যে কাণ্ড করেছে, তা নজিরবিহীন। ওই সময় চিলি বনাম পেরুর কোপা আমেরিকার ফুটবল ম্যাচ চলছিল।

ভিডিওতে দেখা গেছে, মৃত স্বজনের কফিনটি পাশে রেখেই পরিবারটি প্রজেক্টরের সাহায্যে একটি বড় পর্দায় ম্যাচটি দেখছে। শুধু তাই নয়, স্বজনের কফিনটিকে তারা ফুল আর ফুটবল খেলোয়াড়দের জার্সি দিয়ে সাজিয়েছে। সে সময় অতিথিসহ স্বজনদের প্রায় সবার গায়েও ছিল জার্সি।

কফিনের কাছে একটি পোস্টারে লেখা ছিল, ‘আঙ্কেল ফেনা, আনন্দময় মুহূর্ত উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’ প্রতিক্রিয়ায় অনেকেই বলেছেন, প্রয়াত ব্যক্তি হয়তো ফুটবলের ফ্যান ছিলেন। শেষযাত্রাতে পরিবার তার ভালোলাগাকেই সম্মান জানিয়েছে। একসঙ্গে শেষ ম্যাচ দেখছেন। তবে কেউ কেউ এটা নিয়ে রসিকতা করেছেন। সূত্র: এনডিটিভি

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১০

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১১

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১২

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৩

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৪

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৫

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৬

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৭

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৯

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

২০
X