কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০২:১৮ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১১:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

বিদেশি পর্যবেক্ষক আসল নকল কি না ইসি বুঝতে পারে না

নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি
নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

বিদেশি পর্যবেক্ষকদের কে আসল বা নকল, তা কমিশনের পক্ষে বলা সম্ভব নয়—এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, বিদেশে অফিস না থাকায় এটি সম্ভব নয়। এসব দেখার দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তারা নির্বাচনী বিশেষজ্ঞ নিশ্চিত হয়েই ভিসা দেবে। গতকাল বুধবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

একটি পর্যবেক্ষক সংস্থার আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছেন যুক্তরাষ্ট্র, জাপানসহ কয়েকটি দেশের নির্বাচন পর্যবেক্ষক। নির্বাচন কমিশনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে বৈঠকও করেন তারা; কিন্তু পর্যবেক্ষক হিসেবে তাদের অভিজ্ঞতা নেই বলে বিভিন্ন গণমাধ্যমে প্রশ্ন উঠেছে। এমন প্রেক্ষাপটে ইসি

আলমগীর বলেন, কোনো সংস্থাকে কিন্তু নাম ধরে ডেকে এনে দাওয়াত দেওয়া হয় না। আমরা ওপেন বলি যে, আপনারা আসেন। আমরা যেটা চাইব, সেটা হলো নির্বাচন পর্যবেক্ষণ করার যাদের অভিজ্ঞতা আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের নির্বাচন যারা পর্যবেক্ষণ করেছেন, সেটা ব্যক্তি হোক আর সংস্থা। তারা সঠিকভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করতে পারবেন এবং বিশ্লেষণ করতে পারবেন। যাদের অভিজ্ঞতা নেই, তাদের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। আমাদের সঙ্গে যারাই আলোচনা করতে চায়, তাদেরই আমরা সময় দিই। সরকার ভিসা দিলে আমরা তো বুঝতে পারব না তারা পর্যবেক্ষক কি না।

বিভিন্ন দেশের কূটনীতিকরা নির্বাচন নিয়ে তৎপরতা দেখাচ্ছেন, এতে কোনো চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক সময় সিইসি, কখনো কখনো কমিশনের সঙ্গে তারা কথা বলেন। তারা নির্বাচন প্রক্রিয়া, আইনবিধি ইত্যাদি সম্পর্কে জানতে চান। এ ছাড়া তারা আর কিছু বলেন না। এতে তো চাপের কোনো সুযোগ নেই। অনুভবই করব কোত্থেকে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে এ কমিশনার জানান, এ ক্ষেত্রে রাজনীতির সঙ্গে জড়িত কোনো সংস্থা নিবন্ধন পাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১০

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১১

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১২

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৩

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১৪

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৬

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৭

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৮

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৯

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

২০
X