সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০১:২১ এএম
প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের সখীপুর

স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬

স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬

টাঙ্গাইলের সখীপুরে স্বামীকে গজারি বনে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নয়াকচুয়া গ্রামে অবস্থিত চাঁদেরহাট নামের এক বিনোদন কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী রাত ১টার দিকে সখীপুর থানায় ৭ জনকে আসামি করে মামলা করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন বুলবুল আহমেদ, মোহাম্মদ বাবুল, লাবু মিয়া, আসিফ, শফিক আহমেদ ও মোজাম্মেল হক। তাদের সবার বাড়ি উপজেলার কচুয়া গ্রামের দক্ষিণপাড়ায়।

এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ওই দম্পতি কচুয়ার চাঁদেরহাট বিনোদন কেন্দ্রে ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে তারা কেন্দ্রের মূল ফটকে বেরিয়ে আসেন। এ সময় আসামিরা তাদের প্রেমিক-প্রেমিকা ভেবে পাশের গজারি বনে ধরে নিয়ে যায়। সেখানে আসামিরা তাদের প্রথমে মারধর করে। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে স্বামীকে গাছে বেঁধে রেখে ওই নারীকে সাতজন ধর্ষণ করে। ওই নারী অচেতন হয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তিরা চলে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দম্পতি বিকেল ৫টায় চাঁদেরহাটে আসেন। সেখানে তারা ঘোরাঘুরি করে নিজেরা ছবি তোলেন। এরই মধ্যে বখাটেরা তাদের অনুসরণ করতে থাকে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা যখন চাঁদেরহাট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন, তখন তাদের চ্যালেঞ্জ করা হয় তারা স্বামী-স্ত্রী কি না। তখন স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে পাশের গজারির বনে নিয়ে যায়।

সেখানে ওই নারীকে তারা সংঘবদ্ধ ধর্ষণ করে। এক পর্যায়ে স্বামীর চিৎকারে আশপাশের মানুষ এসে গৃহবধূকে উদ্ধার করেন। স্থানীয় মনির হোসেন বলেন, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ওই বখাটেরা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এলাকাবাসী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়।

সখীপুর থানার এসআই মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পরই ওসির নির্দেশে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে ওই দম্পতি থানায় এসে ধর্ষণের বিষয়টি জানান। রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নির্যাতনের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X