কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

মিনিয়াপোলিসে গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে ফেডারেল এজেন্টদের গুলিতে আরেকজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। শনিবারের এই ঘটনায় শহরজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। খবর আলজাজিরার।

পুলিশ জানায়, ৩৭ বছর বয়সী মিনিয়াপোলিসের বাসিন্দা অ্যালেক্স প্রেট্টি হাসপাতালে মারা যান। তিনি মার্কিন নাগরিক ও একজন আইসিইউ নার্স ছিলেন।

এদিকে শহরটিতে অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে ফেডারেল এজেন্টরা অভিযান চালাচ্ছিল।

এর আগে চলতি মাসের ৭ জানুয়ারি একই শহরে রেনে গুড নামে আরেক নারী গুলিতে নিহত হন। গত সপ্তাহে এক ভেনেজুয়েলার নাগরিকও গুলিবিদ্ধ হন। এসব ঘটনার পর থেকেই মিনিয়াপোলিসে প্রতিদিন বিক্ষোভ চলছে।

মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ বলেন, এটি আর শুধু অভিবাসন আইন প্রয়োগের বিষয় নয়। তার মতে এটি সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংস অভিযানে পরিণত হয়েছে। তিনি জানান, এ ঘটনার তদন্ত রাজ্য সরকারই করবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, নিহত ব্যক্তি একটি হ্যান্ডগান বহন করছিলেন এবং অস্ত্র নামাতে বলা হলে তিনি প্রতিরোধ করেন। এ সময় এক বর্ডার প্যাট্রোল এজেন্ট আত্মরক্ষায় গুলি চালান।

এ ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মিনেসোটার গভর্নর ও মিনিয়াপোলিসের মেয়রের সমালোচনা করেন। তিনি বলেন, স্থানীয় নেতারা পরিস্থিতি আরও উত্তপ্ত করছেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১০

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১১

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১২

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৩

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৪

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৫

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৬

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৭

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৮

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৯

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২০
X