কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০২:৩৩ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৬:৫৬ পিএম
প্রিন্ট সংস্করণ

ভারত গেল আওয়ামী লীগের প্রতিনিধিদল

ভারত গেল আওয়ামী লীগের প্রতিনিধিদল

ভারতীয় জনতা পার্টির আমন্ত্রণে দিল্লি সফরে গেছে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। গতকাল রোববার বিকেলে প্রতিনিধিদলের সদস্যরা দিল্লির উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধিদলটি দিল্লি থেকে ৯ আগস্ট রাতে ঢাকায় ফিরবে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা ও সংসদ সদস্য আরমা দত্ত।

আওয়ামী লীগের প্রতিনিধিদল ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিজেপির সভাপতি জে পি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি যাওয়ার আগে এই সফরটি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রতিনিধিদলের নেতারা।

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে চলছে নানা সমীকরণ। বেড়েছে দেশি-বিদেশিদের তৎপরতা। এমন প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের ভূমিকাও সবসময় গুরুত্বপূর্ণ। বাংলাদেশে নির্বাচন প্রশ্নে বরাবরের মতো আওয়ামী লীগের প্রতি ইতিবাচক অবস্থানে দেশটি। এই অবস্থান আরও সুদৃঢ় করতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে ভারত গেল আওয়ামী লীগের প্রতিনিধিদলটি। এর আগে গত ২১ মে আওয়ামী লীগের ১৭ সদস্যের প্রতিনিধিদল চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

১০

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

১১

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১২

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১৩

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

১৪

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

১৫

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১৬

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১৭

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১৮

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

২০
X