রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

‘এলোমেলো হাঁটায়’ শোকজ ২৫ এএসপিকে

‘এলোমেলো হাঁটায়’ শোকজ ২৫ এএসপিকে
সারদা পুলিশ একাডেমি। ছবি : সংগৃহিত

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএসের প্রশিক্ষণরত ২৫ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) শোকজ করা হয়েছে। রোববার একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে শোকজ করে তাদের ব্যাখ্যা তলব করা হয়। এর আগে চলতি বছরের ২২ অক্টোবর ২৫২ জন এসআই এবং ৪ নভেম্বর ৬২ জন এএসপির নিয়োগ বাতিল করে পুলিশ একাডেমি কর্তৃপক্ষ। তাদেরও শুরুতে ব্যাখ্যা তলব করা হয়েছিল।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, শৃঙ্খলা ভঙ্গের কারণে ২৫ শিক্ষানবিশ এএসপির কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে।

নতুন শোকজ নোটিশে বলা হয়েছে, প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর বিকেলে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন প্রশিক্ষণরত ২৫ এএসপি।

তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও ২৫ জন তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। এ ছাড়া তারা অন্যদের শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত করেন।

নোটিশে আরও বলা হয়, আপনার এ ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থী, যা অসদাচারণের শামিল। আপনার এহেন কার্যকলাপ ও আচরণের পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রেরণ করা হবে না তার কারণ ব্যাখ্যাপূর্বক নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর আগের টুইট ভাইরাল / ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারাবে আর্জেন্টিনা!

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আক্কেলপুরে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি

রিমান্ড শেষে কারাগারে হরিদাস চন্দ্র

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

উচ্চশিক্ষার রূপান্তরে মানসম্মত পিএইচডি: বাংলাদেশ কোন পথে?

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতের হানা

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু 

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

১০

নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে: শহীদ ওয়াসিমের পিতা

১১

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

১২

বাব আল-মান্দেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান

১৩

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

১৪

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

১৬

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

১৭

ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

১৮

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

১৯

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

২০
X