আলী ইব্রাহিম
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৯ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বরখাস্ত কাস্টম কমিশনার মাহবুব

ক্যাডার বৈষম্য নিয়ে প্রতিবাদ
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বরখাস্ত কাস্টম কমিশনার মাহবুব

ক্যাডার বৈষম্য নিয়ে ফেসবুকে প্রতিবাদ করাই কাল হলো শুল্ক কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমানের। মূলত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) কোর্সের অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয়েছে এই জটিলতা। সিভিল প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ কোর্স এনডিসি কোর্সে গোপালগঞ্জের সাবেক জেলা প্রশাসকের প্রশাসন ক্যাডারের ২১ ব্যাচের এক কর্মকর্তার বিষয়ে প্রতিবাদ জানান। আর এর জন্য সাময়িক বরখাস্ত হয়ে চরম মূল্য দিতে হচ্ছে একই ব্যাচের শুল্ক ক্যাডারের কর্মকর্তা মাহবুবকে। প্রথমে তাকে ওএসডি করা হয়। সর্বশেষ গতকাল সোমবার তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৬ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ প্রশিক্ষণ-১ শাখা থেকে ০৫.০০.০০০০.২০০.২৫.০০৪.২৪.২২১ স্মারকের মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স কোর্সের জন্য মনোনয়ন পান ১১ কর্মকর্তা। এই তালিকার ৯ নম্বরে ছিল কাস্টম হাউস মোংলার কমিশনার এ কে এম মাহবুবুর রহমানের নাম। গত ১২ জানুয়ারি শুরু হওয়া বছর মেয়াদি এই কোর্সের জন্য তাকে ওএসডিও করা হয়। আচমকা একই স্মারকের আরেকটি প্রজ্ঞাপনে বাদ পড়ে তার নাম। প্রশাসন ক্যাডারের এক কর্মকর্তাসহ ৫ জন এই কোর্সের জন্য মনোনীত হয়েছেন। আর ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে কাস্টম কমিশনার এ কে এম মাহবুবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জামিলা শবনম স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়। এই চিঠিতে মাহবুবুর রহমানের ক্যাডার বৈষম্য নিয়ে ফেসবুকে করা প্রতিবাদ এবং সচিবালয়ের আগুন নিয়ে করা ফেসবুক মন্তব্যের কপি সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা বলেছে। সর্বশেষ গতকাল তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ নিয়ে এ কে এম মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১০

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১১

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৩

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৪

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৫

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৬

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৭

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৮

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

২০
X