স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০২:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

স্পেন বিশ্বসেরা

স্পেন বিশ্বসেরা

জাভি-ইনিয়েস্তাদের সোনালি প্রজন্ম বিশ্বকাপ জিতেছিল ২০১০ সালে। ১৩ বছর পর আবার বিশ্বকাপ জিতেছে স্পেন। এবার ওলগা কারমোনাদের সোনালি প্রজন্ম ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে।

সুইডেনকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন। সেই ম্যাচে একটি গোল করেছিলেন অধিনায়ক ওলগা। গতকাল ফাইনালেও তিনি একমাত্র গোলটি করেন। প্রথমার্ধের ২৯ মিনিটের মাথায় বাঁ প্রান্তে বল নিয়ে ঢোকেন। ইংলিশ গোলরক্ষক আর্পস তার মাটি ঘেঁষা শট ধরতে পারেননি। দ্বিতীয় পোস্ট দিয়ে বল ঢোকে ইংল্যান্ডের জালে। প্রথমার্ধে স্পেনের কাছে বলের দখল ছিল ৬৪ শতাংশ। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন বোনমাতি। তার শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। দ্বিতীয়ার্ধে দুটি পরিবর্তন করে ইংল্যান্ড। কোচ উইগম্যান স্ট্রাইকার অ্যালেসিয়া রুসোর বদলে নামান লরেন জেমস ও মিডফিল্ডার র্যাচেল ডালির বদলে ক্লোয়ি কেলিকে। এরপরও গোল পায়নি ইংল্যান্ড। ৬৪ মিনিটের মাথায় পেনাল্টি পেয়েছিল স্পেন। জেনিফার হারমোসোর দুর্বল শট বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকান আর্পস। এরপর আর গোল হয়নি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে স্পেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১০

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১১

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১২

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৩

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৪

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৫

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৬

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৭

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৮

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৯

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

২০
X