লিয়াকত মাসুদ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৩ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

পদ্মে সেজেছে গোসাইস্থল

পদ্মে সেজেছে গোসাইস্থল

দিগন্তজোড়া জলরাশি, তার বুকে ফুটে আছে হাজার হাজার পদ্মফুল। যেন ছবির মতো সাজানো এক পদ্মবাগান। বর্ষাজুড়ে সামান্য রোদ আর মেঘবৃষ্টির খেলা অবতারণা করে এক নয়নাভিরাম দৃশ্যের। সেই সৌন্দর্য দেখতে এখানে ভিড় জমান হাজারো প্রকৃতিপ্রেমী।

বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোসাইস্থল পদ্মবিলের কথা। ভারতের ত্রিপুরা রাজ্যঘেঁষা সিনাই নদীর তীরের এ বিলে বছরে মাত্র তিন মাস পানি থাকে। প্রায় সাড়ে তিন হাজার হেক্টর আয়তনের বিলের ৪০ থেক ৫০ হেক্টরজুড়ে ফোটে পদ্মফুল। বাকি অংশে রয়েছে হোগলা, কচুরিপানা ও শ্যাওলা।

উপজেলা শহর থেকে বাড়াই গোপীনাথপুর চণ্ডিদোয়ার হয়ে যেতে হয় গোসাইস্থল পদ্মবিলে। ভাসমান পদ্মের শোভা দেখতে প্রতিদিনই এখানে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভ্রমণপিপাসুরা। বিলে ঘুরে বেড়ানোর জন্য আছে ডিঙি নৌকা। হোগলাবন, কচুরিপানার বুকচিরে মাঝিরাই পুরো পদ্মবিল ঘুরিয়ে দেখান পর্যটকদের। বিলের প্রকৃত সৌন্দর্য উপভোগের জন্য ভোর নয়, বিকেলকেই বেছে নিতে হবে।

স্থানীয় মাঝিরা জানান, বছরে তিন মাস বিলে পানি থাকে, তখন পদ্ম ফোটে। এই সময়টায় অনেক পর্যটক ঘুরতে আসেন। তখন বিলে নৌকায় করে পর্যটকদের ঘুরিয়ে উপার্জন করি। বছরের বাকি সময় অন্য কাজ করতে হয়।

গোসাইস্থল পদ্মবিলের চোখজুড়ানো সৌন্দর্য শুধু প্রকৃতিপ্রেমীদেরই বিমোহিত করে। বিলে ঘুরতে আসা ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজের শিক্ষার্থী ফারুক আহমেদ বলেন, বন্ধু, ছোট ভাইবোনদের নিয়ে ঘুরতে এসেছি। নগরজীবন থেকে মুক্তি পেতে প্রকৃতির মধ্যে বেড়াতে আসা। বিলের অপরূপ সৌন্দর্য দেখে আমি খুশি। আরেক পর্যটক জামাল আহমেদ বলেন, বর্ষাকালে গোসাইস্থল বিলে পদ্মফুল ফুটেছে, তাই বন্ধুদের সঙ্গে এ বিলে এসেছি। খুব ভালো লাগল এ সৌন্দর্য দেখে।

কসবার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, গোসাইস্থল পদ্মবিল এলাকা পর্যটকবান্ধব করতে রাস্তার উন্নয়নে আবেদন করেছি। সন্ধ্যার পর যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য গ্রাম পুলিশ দিয়ে নিরাপত্তা ব্যবস্থা করে দিয়েছি। সেইসঙ্গে বিলকে সরকারিভাবে পর্যটন এলাকা ঘোষণার দাবি জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল ইহসান খান বলেন, গোসাইস্থল বিলের সৌন্দর্য দিন দিন মানুষকে আকৃষ্ট করছে। আগতদের সুযোগ-সুবিধাসহ পর্যটন কেন্দ্র ঘোষণার বিষয়ে সংলগ্ন এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X