রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫২ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১১:০১ এএম
প্রিন্ট সংস্করণ
শোক সমাবেশে বক্তারা

শিবির নেতা ছিলেন বাগমারার এমপি এনামুল

শিবির নেতা ছিলেন বাগমারার এমপি এনামুল

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হক শিবির নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন বাগমারার তৃণমূল আওয়ামী লীগের নেতারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশে বক্তারা এমন মন্তব্য করেন। ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস ও জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন সাফল্য আলোচনা’ শীর্ষক শোক সমাবেশের আয়োজন করে উপজেলার তৃণমূল আওয়ামী লীগ।

সমাবেশে বক্তারা বলেন, বাগমারার এমপি এনামুল হক তার জীবদ্দশায় কখনো আওয়ামী লীগ করেননি। তিনি শিবিরের নেতা ছিলেন। তিনি ও তার পরিবার জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

বক্তারা বলেন, আসলে তৃণমূল আওয়ামী লীগ মনোনয়ন দেয়। তৃণমূল আওয়ামী লীগ ছাড়া কাউকে মনোনয়ন প্রধানমন্ত্রী দেন না। তাই এবার রাজশাহীর বাগমারায় তৃণমূল আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে, সে-ই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে।

বক্তারা আরও বলেন, এমপি এনামুলের অনিয়ম, দুর্নীতি আর নারী কেলেঙ্কারির কারণে তৃণমূল আওয়ামী লীগ আর তার সঙ্গে নেই। তৃণমূল আওয়ামী লীগ থেকে সে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে।

গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন; বাগমারার তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ উপকমিটির সদস্য অধ্যাপক পি এম সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু প্রমুখ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১০

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১১

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১২

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৩

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৪

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৫

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৬

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৭

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৯

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২০
X