কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপি নেতা আমানের স্ত্রী কারাগারে

বিএনপি নেতা আমানের স্ত্রী কারাগারে

দুর্নীতির মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাশেম এ নির্দেশ দেন। এদিন সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত বলেন, যেহেতু আসামি তিন বছরের দণ্ডপ্রাপ্ত, তাই তার জামিন দেওয়ার এখতিয়ার বিচারিক আদালতের নেই। গত ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও সাবেরার তিন বছর কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এরপর গত ৭ আগস্ট বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে ২৮১ পৃষ্ঠার রায় প্রকাশ করেন।

হাইকোর্টের রায় বিচারিক আদালতে পৌঁছায় গত ২৭ আগস্ট। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল, বিচারিক আদালতে আদেশ পৌঁছানোর ১৫ দিনের মধ্যে আসামিদের আত্মসমর্পণ করতে হবে। সেই হিসাবে ১১ সেপ্টেম্বর ছিল তাদের আত্মসমর্পণের শেষ দিন। কিন্তু তার আগেই সাবেরা আত্মসমর্পণ করেন।

প্রসঙ্গত, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছর ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই সাজার বিরুদ্ধে আপিল করলে ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট দুজনকেই খালাস দেন। দুদক ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে। এরপর আপিল বিভাগ হাইকোর্টকে ফের শুনানির নির্দেশ দেন। শুনানি শেষে হাইকোর্ট গত ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১০

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১২

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৩

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৪

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৫

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৬

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৭

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৮

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৯

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

২০
X