কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

‘অলসতম নাগরিক’ হতে ৪৬৩ ঘণ্টা ধরে শুয়ে তারা

‘অলসতম নাগরিক’ হতে ৪৬৩ ঘণ্টা ধরে শুয়ে তারা

একটি রিসোর্টের মেঝেতে বিছানা পেতে শুয়ে আছেন সাতজন। তাদের কেউ ঘুমোচ্ছেন, কেউবা সময় কাটাচ্ছেন মোবাইল বা ল্যাপটপে। প্রথম দেখায় মনে হতে পারে, হয়তো ক্লান্তি কাটাতে বিশ্রাম নিচ্ছেন তারা; কিন্তু কে বলবে এভাবে একটানা শুয়ে থাকাটাই কোনো প্রতিযোগিতা, আর ওই সাতজন পরস্পরের প্রতিদ্বন্দ্বী?

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলছে, মন্টিনিগ্রোর ব্রেজনার একটি রিসোর্টে চলছে ‘অলসতম নাগরিকে’র খেতাব জয়ের প্রতিযোগিতা।

প্রতিযোগীদের মধ্যে সর্বোচ্চ সময় শুয়ে থাকা ব্যক্তি জিতবেন এ খেতাব। প্রতি ৮ ঘণ্টায় শুধু ১০ মিনিটের জন্য তাদের টয়লেট ব্যবহারের অনুমতি রয়েছে। এ প্রতিযোগিতার পুরস্কার হিসেবে রয়েছে ১ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৭ হাজার টাকা।

মন্টিনিগ্রোর মানুষ অলস হয়—জনপ্রিয় এ ধারণাকে ব্যঙ্গ করতে ১২ বছর আগে শুরু হয়েছিল এ প্রতিযোগিতা। এর আয়োজক জানান, গত বৃহস্পতিবার প্রতিযোগিতার ২০তম দিনে পৌঁছেছেন প্রতিযোগীরা। এ বছর ২১ জন অংশ নিলেও ৪৬৩ ঘণ্টা পর টিকে আছেন সাতজন। এর আগে টানা ১১৭ ঘণ্টা শুয়ে থাকার রেকর্ড ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১০

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৩

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১৪

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১৫

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১৬

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

১৮

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

১৯

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

২০
X